বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালাকপ্রাপ্ত নারীর মাথা ন্যাড়া, শ্বশুর-ভাসুর গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে মাথা ন্যাড়া করার অভিযোগে শ্বশুর ও ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক।

রোববার (২৪ জানুয়ারি) ওই নারীর শ্বশুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়ার মৃত তজমল আলীর ছেলে ইয়াছিন আলী (৫৮) ও ভাসুর আইদুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী ওই নারী জানান, গত পাঁচ বছর আগে সুজাবাদ উত্তরপাড়ার ইয়াছিন আলীর ছেলে সুমনের সাথে তার বিয়ে হয়। সংসার জীবনে তাদের ইশান নামে দুই বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে গত বছরের ২৪ মার্চ তাদের ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তিনি ছেলেকে নিয়ে ভান্ডারপাইক উত্তরপাড়ায় বাবার বাড়িতে থাকেন। মাঝে মধ্যে তার সাবেক স্বামী সুমন ছেলেকে দেখতে আসতেন।

গতকাল শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাদলা চাঁচাইতারা বন্দরে সুমন নিজের কম্পিউটার দোকানে ছেলে ইশানকে নিতে বলেন। ছেলেকে নিয়ে তার দোকানে গেলে পূর্বপরিকল্পিতভাবে স্বামী, শ্বশুর ও ভাসুর জোর করে দোকানের ভিতর নিয়ে সাটার বন্ধ করে দেন। এসময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। পরে দুই হাত চেপে ধরে তার মাথা ন্যাড়া করে দেন। তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে। এ ঘটনায় ওইদিন রাতে স্বামী, শ্বশুর ও ভাসুরকে আসামি করে মামলা করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। মোবাইল ট্র্যাকিং করে ইয়াছিন আলী ও আইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামি সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে