Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এইচএসসি’র ফল প্রকাশ জানুয়ারিতেই

আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি এ কথা জানান। এর আগে, ২০২০ সালেন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মন্ত্রিসভা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১১ জানুয়ারি) সকালে মন্ত্রিসভার বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডবিস্তারিত পড়ুন
১৬ জানুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে লিগ্যাল নোটিশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৬ জানুয়ারির মধ্যে খুলে দিতে সরকারের শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে সোমবার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছাড়াও শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে গেলবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে বাসে আগুন, ড্রাইভারের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবের দুর্জয় মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। সে সময় অগ্নিদগ্ধ হয়ে বাসচালকের মৃত্যু হয়। সোমবার (১১ জানুয়ারি) ভোর চারটায় বিসমিল্লাহ পরিবহনের ঐ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মৃত বাসচালক আবুল হোসেন (৫৫) বাসে ঘুমিয়েছিলেন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। সে সময়ে বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, কয়েল থেকে বাসে আগুনের সূত্রপাত। নিহত ড্রাইভার নরসিংদীরবিস্তারিত পড়ুন
মায়ের বকুনিতে পেটে বন্দুকের গুলি চালাল কলেজছাত্রী

পড়তে না বসে বাড়ির ছাদে ঘুরে বেড়ানোর কারণে মেয়েকে বকা দেয় মা। সেই বকুনি সহ্য করতে না পেরে ঘরে রাখা পুরনো বন্দুক দিয়ে নিজের পেটে গুলি করে আত্মহত্যা করে ওই মেয়ে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। ১৭ বছর বয়সি মেয়েটি দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। জানা গেছে, মোরাদাবাদের বাজপুর মান গ্রামে শনিবার (৯ জানুয়ারি) রাতে পড়তে বসা নিয়ে মেয়েকে বকাবকি করেন মা। ওই সময় সে বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছিল। তারপর ছাদবিস্তারিত পড়ুন
ফরেনসিক পরীক্ষায় দিহানের তিন বন্ধুর ভাগ্য ঝুলছে

রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী আনুশকা নুর আমিন অর্নাকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় দিহান দায় স্বীকার করলেও তার তিন বন্ধুকে নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন, সন্দেহ আর সংশয়। আনুশকার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে- আনুশকার এমন করুণ মৃত্যুতে কি দিহান একাই জড়িত? নাকি তার তিন বন্ধুও জড়িত ছিল? নাকি ঘটনার সময় দিহান বা আনুশকা উত্তেজক ওষুধ সেবন করেছিল বা তারা নেশাগ্রস্ত ছিল কিনা- সে প্রশ্নেরও জবাব মেলেনি। এ ছাড়া আনুশকারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিতে, নিহত দুই

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত মাদার চন্দ্র মণ্ডলের ছেলে রামপদ মণ্ডল (৪৫) ও একই এলাকার মৃত বনমালী মণ্ডলের ছেলে অতিঙ্কার মণ্ডল (৩৫)। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস শাকদাহ ব্রিজ পার হয়ে অপর একটি ট্রাককেবিস্তারিত পড়ুন
রাজধানীবাসী যানজটে নাজেহাল

রাজধানীর বনানী কবরস্থান থেকে মহাখালী বাসস্ট্যান্ড সড়ক। যেখানে যানজট লেগেই থাকে। ছুটির দিনেও এই জট থেকে রেহাই পান না নগরবাসী। চালকদের দাবি, সড়কের জায়গায় বিআরটিএ ও সেতু ভবনসহ একাধিক স্থাপনা থাকায় হঠাৎ করে রাস্তা সরু হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্যা স্বীকার করে উত্তর সিটির মেয়র আতিক মনে করেন, ভবন অপসারণ করা উচিত। প্রতিদিন যানজট লেগে থাকে বিমানবন্ধর সড়কে। মূলত পুরো বিমানবন্দর সড়কটি প্রশস্ত হলেও মহাখালী ফ্লাইওভারের মুখে এসে বিআরটিএবিস্তারিত পড়ুন
হাসপাতালে নিলেই অপরাধ মাফ হয় না আনুশকা ধর্ষণ-হত্যা

মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধ শিকার করেছে প্রধান আসামি ইফতেখার ফারদিন দিহান। তবে নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে গেলেও তার অপরাধ মাফ হয়ে যায় না বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে পুলিশ। রোববার (১০ জানুয়ারি) ধর্ষণ ও হত্যার তদন্তের অগ্রগতি জানাতে প্রেস ব্রিফিংয়ে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, অভিযুক্ত নিজেই ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেছে বলে অপরাধীর অপরাধ মাফ হয়ে যায় না। অপরাধী নিজেই তার অপরাধবিস্তারিত পড়ুন
কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে গোলাগুলিতে, নিহত ১ আহত ১০

কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) ভোর রাত ৩টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম। নিহত নুর হাকিম (২৭) টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আলীর ছেলে। এসপি তারিকুল বলেন, ভোর রাতে টেকনাফের চাকমারকূলবিস্তারিত পড়ুন
ইমামকে মারধর, কনের বিয়ে পড়াতে রাজি না হওয়ায়

চাঁদপুরের ফরিদগঞ্জে অপ্রাপ্ত বয়সে কনের বিয়ে পড়াতে রাজি না হওয়ায় মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদকে পিটিয়ে রক্তাক্ত করেছেন কনের চাচা দুলাল। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে ঘটনাটি ঘটে। মানসম্মান নষ্ট হবে এমন ভয়ে বিষয়টি গোপন রাখেন মসজিদের ওই ইমাম। শনিবার (৯ জানুয়ারি) মারধরের পর ভুক্তভোগীর বিরুদ্ধে উল্টো থানায় আগাম অভিযোগ করেছেন দুলাল। জানা গেছে, ফরিদগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা বিভাগের শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম হচ্ছেন মাওলানাবিস্তারিত পড়ুন

