রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মুখে বিষ ঢেলে স্ত্রী হত্যার অভিযোগ দিহানের ভাইয়ের বিরুদ্ধে

রাজধানীর কলাবাগানে শিক্ষার্থীর ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত দিহান বড় ভাই সুপ্তর বিরুদ্ধেও রয়েছে স্ত্রী হত্যার অভিযোগ। রাজশাহীতে হতদরিদ্র এক পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করলেও মুখে বিষ ঢেলে সে স্ত্রীকে হত্যার অভিযোগ আছে দিহানের বড় ভাই সুপ্তর বিরুদ্ধে। পরিবারটির আগ্রাসী আচরণে এখনো ভীত নিহতের পরিবার। পরিচিতরা বলছেন, ২০১১ সালে বড় ভাই সুপ্ত রাজশাহী নগরীর হোসেনীগঞ্জের দরিদ্র পরিবারের মেয়ে রুনা খাতুন নুন্নিকে বিয়ের পর অত্যাচার করে মুখে বিষ ঢেলে হত্যা করেবিস্তারিত পড়ুন

দেবহাটার সখিপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাহমুদপুর

দেবহাটার সখিপুর বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে গোপালগন্জ ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সাতক্ষীরার মাহমুদপুর ফুটবল একাদশ। শনিবার (৯জানুয়ারী)বিকালে সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ ফুটবল মাঠে সখিপুর উদয়ন সংঘ ও সখিপুর মিতালী সংঘ আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ২৯মিনিটে মাহমুদপুর ফুটবল একাদশের ৮নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় ভিক্টর গোল করে নিজেদের জয় নিশ্চিত করে। ম্যানঅবদ্যাম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৮নম্বর জার্সিধারী খেলোয়াড়বিস্তারিত পড়ুন

‘এমএস রডের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে’

মাত্র দুই মাসে এমএস রডের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। এতে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলজ কাজ বাধার পড়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বিএসিসিএ। এ সময় জানানো হয়, এই দাম বৃদ্ধির পেছনে উৎপাদনকারীদের যুক্তি হল, করোনাভাইরাসে কারণে রড তৈরির উপাদান স্ক্রাপ আমদানি ব্যাহত হওয়ায় চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।বিস্তারিত পড়ুন

আমার মেয়েকে কেন এভাবে মারা হল’, আর্তনাদ আনুশকার মায়ের

রাজধানীর কলাবাগানে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গ্রুপ স্টাডির কথা বলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই শিক্ষার্থী মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলে শিক্ষার্থী। এ ঘটনায় মূল অভিযুক্তসহ চার কিশোরকে আটক করে পুলিশ। এদিকে মেয়ের হত্যার বিচার চেয়েছেন আনুশকার মা। পুলিশের ধারণা, মৃত্যুর আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তার। স্বজনদের দাবি, আনুশকাকে বাসায় ডেকে ধর্ষণ করে হত্যা করেছেবিস্তারিত পড়ুন

খুটিতে মোটরসাইকেলের ধাক্কায়, যুবক নিহত

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে কামাল উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কামাল উদ্দিন পূর্ব চরবাটা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। সে সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মহিন উদ্দিন জানান, সকালে নিজ কর্মস্থলের উদ্দেশে মোটরসাইকেলে আসছিলেন কামাল। পথে সেন্টার বাজার সংলগ্ন তালতলি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বিদ্যুতেরবিস্তারিত পড়ুন

‘বিদেশ নামক সোনার হরিণের পেছনে অন্ধের মতো ছুটবেন না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিদেশ নামক সোনার হরিণের পেছনে অন্ধের মতো ছুটবেন না। যেকোনও দেশে যাওয়ার আগে কোথায় যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন তা ভালোভাবে জেনে নেবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে ওই কাজে নিজেকে দক্ষ কর্মী হিসেবে তৈরি করে বিদেশে গেলে হেনস্থার শিকার হতে হবে না।’ বুধবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিস্তারিত পড়ুন

বিডিআর হত্যা মামলা: নয় আসামির আপিলের নথি ৮ লাখ ৩৪ হাজার পৃষ্ঠা

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি আপিল বিভাগে আবেদন করেছেন। যে আপিলে নথিপত্রে পৃষ্ঠার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫। তবে অন্য আসামির আপিলের ক্ষেত্রে এসব নথি থেকে রেহাই দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। তিনি অনুমতি দিলে অন্য আসামিদের আপিল ১৩ জানুয়ারির মধ্যে করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবী। বুধবার (৬ জানুয়ারি) আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল মোল্লা, মনিরুজ্জামান, ইউসুফ আলী, আবুবিস্তারিত পড়ুন

আমরণ অনশনের হুঁশিয়ারি ৩১৫ কলেজের শিক্ষকদের

উচ্চ শিক্ষা চালু থাকা বেসরকারি ৩১৫টি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন। দ্রুত দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ার‌ও হুঁশিয়ারি দেন শিক্ষকরা। বুধবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করে শিক্ষক ফেডারেশন। এ সময় শিক্ষকরা জানান, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন, বেসরকারি ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স থাকবে না। পরিবর্তে শর্ট কোর্স চালু রাখা হবে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিদের্শনায় পাটকল বন্ধ করেছি’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ‘বন্ধ হওয়া ২৫টি মিলে বছরে ১ হাজার কোটি টাকা লোকসান হতো। লোকসান থেকে বের হতে প্রধানমন্ত্রীর নিদের্শনায় এসব পাটকল বন্ধ করা হয়েছে।’ মঙ্গলবার বিকেলে (৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাকক্ষে ‘স্ট্রেংথেনিং অফ জুট ফাইবার ফর কম্পোজিট আ্যপ্লিকেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিব বলেন, আমরা মিলগুলো বন্ধবিস্তারিত পড়ুন

বকেয়া বেতনের দাবিতে ডিএসসিসিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন শতাধিক শ্রমিক। তারা ডিএসসিসিতে দৈনিক মজুরিভিত্তিতে (অস্থায়ী) কর্মরত রয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব দফতরের সামনে এ বিক্ষোভ হয়। শ্রমিকদের অভিযোগ, গত বছরের জুন মাস থেকে তারা দৈনিক মজুরিভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত আছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মশক নিধন কাজের জন্য তাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করা হয়। নিয়োগের ৫ মাস পর তাদেরকে ওয়ার্ডবিস্তারিত পড়ুন