সোমবার, জুলাই ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পিকে হালদারের বিরুদ্ধে রেড এলার্ট জারির জন্য ইন্টারপোলে চিঠি

পিকে হালদারের বিরুদ্ধে রেড এলার্ট জারির জন্য ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (৪ জানুয়ারি) সকালে পি কে হালদারের ঘনিষ্ঠজন শঙ্খ বেপারীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পিকে হালদারের সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় শঙ্খ বেপারীকে ওইদিন সকালে দুদক কার্যালয়ে ডাকা হয়। অভিযোগ, তার নামে রয়েছে পি কে হালদারের একটি ফ্ল্যাট। আড়াইঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে গ্রেফতার করারবিস্তারিত পড়ুন

কিংবদন্তির এমন বিদায়?

মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র। কিন্তু নিষ্ঠুর বাস্তবতায় এখন তিনি মেঘে ঢাকা জ্যোৎস্না। অথচ তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট সর্বোচ্চ সাফল্যের গল্প রচনা করেছে। কিন্তু সব অর্জন এখন অতীত। বয়স আর ফিটনেসের দোহাই দিয়ে বলা হচ্ছে, ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটার তৈরি করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিবেচনায় রাখা হয়নি মাশরাফীকে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটে এ পর্যন্ত যত বিজয়ের গল্প রচনা হয়েছে, তার বেশিরভাগ ক্ষেত্রেই মাশরাফীর অবদান অস্বীকার্য। ২০১৪ সালেবিস্তারিত পড়ুন

‘ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ ও হত্যার জবানবন্দি নেয় পুলিশ’

নারায়ণগঞ্জে কথিত ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রীর জীবিত ফেরত আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদন বলা হয়েছে, আসামিদের ভয় দেখিয়ে ও মারধর করে কিশোরীকে ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তি নেয় পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে ২৫ পৃষ্ঠার এ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে কথিত ধর্ষণবিস্তারিত পড়ুন

নাইকো দুর্নীতি মামলা: ৩১বারের মতো পেছালো অভিযোগ গঠনের শুনানি

একযুগের বেশি সময় পার হলেও নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ১১ আসামির বিচার শুরু হয়নি। বেগম জিয়ার আদালতে অনুপস্থিতি ও বারবার সময় আবেদনের কারণে ৩১বারের মতো পেছালো অভিযোগ গঠনের শুনানি। মঙ্গলবার (৫ জানুয়ারি) নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু আবারও অনুপস্থিত বিএনপি চেয়ারপার্সন। আর তাই ৩১বারের মতো শুনানি পেছাতে আবেদন করেন তার আইনজীবী। অসুস্থ থাকায় তিনি আদালতে হাজিরবিস্তারিত পড়ুন

বাঁশের সাঁকোয় ‘জীবন পার’

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর-চাপড়া সরমজানী ও চড়াইখোলা ইউনিয়নে যমুনেশ্বরী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ১৪টি গ্রামের মানুষ চলাচল করছে। ছয় যুগেরও বেশি সময় ধরে স্থানীয় ব্যক্তিরা এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। সোমবার (৪ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর কাচারীপাড়া হয়ে বাঁশের সাঁকো অতিক্রম করে যেতে হয় কারবালার ময়দান। সেখানে নামাজ আদায় করেন ১৪টি গ্রামের মানুষ। এছাড়া বাঁশেরবিস্তারিত পড়ুন

ছেলে যাই করুক পাশে থাকবেন শ্রাবন্তী

এই মুহূর্তে টলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। স্বামী রোশান সিংয়ের সঙ্গে আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনা থামছেই না। বরং আলোচনায় নতুন ইস্যু তৈরি করে দিচ্ছেন রোশান-শ্রাবন্তী। শ্রাবন্তীকে আলোচনার রেশ থাকতেই জানা গেল- গোপনে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক! তার ইনস্টাগ্রামে ঘুরে পাওয়া গেছে খবরের সত্যতা। প্রেমিকার সঙ্গে ছবিও শেয়ার করেছেন শ্রাবন্তীর ছেলে। জানা গেছে, মডেল দামিনী ঘোষের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন ঝিনুক। নতুন বছরেবিস্তারিত পড়ুন

ভারত থেকে যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে যে চুক্তি হয়েছে তা বাস্তবায়ন হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (০৪ জানুয়ারি) সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুই দেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে ভ্যাকসিন পাওয়ার কথা হয়েছে। ফলে তা নিয়ে কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে। সেরাম ইনস্টিটিউট যে বক্তব্য দিয়েছে এটি তাদের নিজস্ব বক্তব্য। এর আগে, অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটেরবিস্তারিত পড়ুন

অপেক্ষায় কৌশানী

আরও একবার বনি সেনগুপ্তকে নিয়ে পর্দায় আসছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। বনি-কৌশানী জুটির ৬ষ্ঠ সিনেমা এটি। সিনেমার নাম ‘তুমি আসবে বলে’। আপাতত এ সিনেমা মুক্তির জন্যই অপেক্ষা করছেন টলিউডের এ সুন্দরী। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাার অফিসিয়াল পোস্টার। নিজের ফেসবুকে সেটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,অপেক্ষা,স্বপ্ন দেখা আর ভালোবাসা শুধু তুমি_আসবে_বলে। ২২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। পারিবারিক গল্পে ‘তুমি আসবে বলে’ সিনেমাটি নির্মাণ করেছেন সুজিত মণ্ডল। সঙ্গে প্রেম, ভালোবাসা আরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন: ছাত্রলীগ সভাপতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান বলেছেন, আমাদের একটাই লক্ষ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব। আল নাহিয়ান খান বলেন, বাংলাদেশের ইতিহাসের সৃষ্টিলগ্ন থেকে এখন পর্যন্ত প্রতিটিবিস্তারিত পড়ুন

বাংলা একাডেমিতে শ্রদ্ধায় সিক্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন লেখক-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ। বেলা ১১টায় বাংলা একাডেমি চত্বরে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। তার বর্ণাঢ্য সাহিত্য জীবনের স্মৃতিচারণ করেন সবাই। সোমবার (৪ জানুয়ারি) বিকেলে চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। নজরুল মঞ্চ। বাংলা একাডেমি। বিশালাকার বটবৃক্ষের নিচে নিথর রাবেয়া খাতুন। শ্রদ্ধার অর্ঘ্যে মানুষের ভালোবাসাও কি টের পাচ্ছিলেন তিনি? সমকালীন বাংলা কথাসাহিত্যে যার নাম অনস্বীকার্য। দীর্ঘ জীবন তিনি ব্যয়বিস্তারিত পড়ুন