শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপেক্ষায় কৌশানী

আরও একবার বনি সেনগুপ্তকে নিয়ে পর্দায় আসছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। বনি-কৌশানী জুটির ৬ষ্ঠ সিনেমা এটি। সিনেমার নাম ‘তুমি আসবে বলে’। আপাতত এ সিনেমা মুক্তির জন্যই অপেক্ষা করছেন টলিউডের এ সুন্দরী।

সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাার অফিসিয়াল পোস্টার। নিজের ফেসবুকে সেটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,অপেক্ষা,স্বপ্ন দেখা আর ভালোবাসা শুধু তুমি_আসবে_বলে। ২২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

পারিবারিক গল্পে ‘তুমি আসবে বলে’ সিনেমাটি নির্মাণ করেছেন সুজিত মণ্ডল। সঙ্গে প্রেম, ভালোবাসা আর গান তো থাকছেই। বনি-কৌশানীর সর্ম্পকে টানাপোড়েন দেখা যাবে এ সিনেমাতেই। নিসপাল সিংয়ের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে সুরিন্দর ফিল্মসের ব্যানারে।

‘তুমি আসবে বলে’ সিনেমায় আঁখি চরিত্রে অভিনয় করেছেন কৌশানী। আর বনিকে দেখা যাবে নন্দগোপাল চরিত্রে। বেনারস থেকে কলকাতায় পড়তে আসে নন্দগোপাল। কলেজে দেখে প্রেমে পড়েন আঁখির। কলেজেই আলাপ, প্রেম এবং সবশেষে টানাপোড়েন। দুই পরিবার কি মেনে নিবে তাদের বিয়ে? জানতে হলে দেখতে হবে সিনেমাটি।

সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারে ব্যস্ত সময় পার করছেন বনি-কৌশানী। এরই মধ্যে অন্তর্জালে প্রকাশ হয়েছে এ সিনেমার একটি গান। ‘কবে দেখা পাবো তোর’ শিরোনামের গানটিতে কথা দিয়েছে শোভন গাঙ্গুলী। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন জিৎ গাঙ্গুলী।

২০১৫ সালে টলিউডে অভিষেক হয় কৌশানীর। তারপর বনি সেনগুপ্তের সঙ্গেই জুটি হয়ে অভিনয় করেছেন পাঁচটি সিনেমা। এছাড়া দেব এবং সোহমের বিপরীতেও দেখা গেছে এ অভিনেত্রীকে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস