সোমবার, জুলাই ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সূর্যগ্রহণের নামাজ ও করণীয়

পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে আজ। এ সূর্যগ্রহণ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটি মাধ্যম। তা কোনো আনন্দ-কৌতুলহলের বিষয় নয়; বরং এ সময়টিকে ভয় করা বিশ্বনবির সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্যগ্রহণের পুরো সময়টিতে নামাজ পড়তেন। ক্ষমা প্রার্থনা করতেন। সে কারণেই সূর্যগ্রহণের সময় নামাজ ও করণীয় সম্পর্কে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪ ঘটিকায় শুরু হবে এবারের পূর্ণ সূর্যগ্রহণ। ফলে তা বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে জানিয়েছেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে শিশু মীম হত্যা মামলায় ফাঁসি ৮ জনের

চট্টগ্রামে ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রামের পুলিশ মীমের মরদেহ উদ্ধার করে। সে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পরদিন (২২ জানুয়ারি) রাতে নিহত শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

ক্ষমা চেয়ে পার পেলেন প্রতিরক্ষা সচিবসহ পাঁচজন!

আদালতের আদেশ না মানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বর্তমান প্রতিরক্ষা সচিব মো. আবু হেনা মোস্তফা কামালসহ ৫ শিক্ষা কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাদের ক্ষমা মঞ্জুর করে সোমবার (১৪ ডিসেম্বর) আপিল বিভাগ তাদের আদালত অবমাননা থেকে অব্যাহতি দিয়েছেন। গত ৭ ডিসেম্বর এ ৫ জনকে তলব করেন আপিল বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে স্বশরীরে আদালতে হাজির হন সাবেক শিক্ষা ডিজি ও বর্তমান প্রতিরক্ষা সচিব আবু হেনা মোস্তফা কামাল। অন্য চার কর্মকর্তা হলেন- প্রাথমিকবিস্তারিত পড়ুন

যে দুই শর্তে সিনেমা করেন সাই পল্লবী

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী প্রতিটি সিনেমাতেও তার লুক সাদামাটা রাখেন। মেকআপ দিয়ে মুখের কোনো দাগ ঢাকেন না। ২০১৯ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন মালায়ালম ইন্ডাস্ট্রির নায়িকা সাই পল্লবী। ‘ফিদা’, ‘প্রেমাম’, ‘কালি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে দুটি শর্ত মেনে চলেন সাই পল্লবী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার দুটি শর্ত আছে, যা কোনো সিনেমাতেই ভাঙতে চাই না।বিস্তারিত পড়ুন

সার্বভৌমত্বে আঘাত এলে জবাব দিতে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্বভৌমত্বের ওপর কোনও আঘাত এলে তার সমুচিত জবাব দেয়ার মতো সক্ষমতা থাকতে হবে সশস্ত্র বাহিনীর। রোববার (১৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনীর ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জোরপূর্বক রোহিঙ্গা পাঠালেও মিয়ানমারের সঙ্গে সংঘাতে যায়নি বাংলাদেশ। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত দিতে আসে তার প্রতিঘাত করার মত সক্ষমতাবিস্তারিত পড়ুন

মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল, প্রথম হার অ্যাটলেটিকোর

মুখোমুখি লড়াইয়ের আগে মাদ্রিদের দুই দলের অবস্থা ছিল দুই রকম। কোনো ম্যাচ না হেরে একদল ছিল অপ্রতিরোধ্য যাত্রায়, অন্যদিকে মৌসুমের বাজে শুরুর পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দ্বিতীয় দল। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি দ্বিতীয় দল অর্থাৎ রিয়াল মাদ্রিদের, হেরে গেছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। যেখানে অ্যাটলেটিকোকে মৌসুমে প্রথম হারের স্বাদ দিয়ে মাদ্রিদ ডার্বি জিতে নিয়েছেবিস্তারিত পড়ুন

মেসির সাবেক সতীর্থ বলছেন, ‘রোনালদোর কাছে যাওয়া বেশি সহজ’

বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলোর। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি ও এরপর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন মেলো। দুজনের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে মেলোর মূল্যায়ন, সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে মেসির চেয়ে বেশি কথা বলেন রোনালদো। এমনকি রোনালদোর কাছে যেকোন বিষয় নিয়ে যাওয়া যায় খুব সহজেই। নিজের সাধ্যমত চেষ্টা করতে কোনও কমতি রাখেন না এ পর্তুগিজবিস্তারিত পড়ুন

মশাকে দূরে রাখবে যেসব গাছ

জমে থাকা পানিতে মশার জন্ম হয়। তবে এমন কিছু গাছ আছে যা বাসার আঙিনায় থাকলে মশা আসবে না। আজই জেনে নিন সেই গাছগুলো কী কী… তুলসী এই গাছের উপকারী পাতা অনেক কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতাসম্পন্ন এই পাতার আরও বড় উপকারিতা হলো, এই গাছ ও গাছের পাতা মশাকে তাড়াতে কাজ করে। তুলসী পাতায় প্রাকৃতিক একধরনের ঘ্রাণ রয়েছে, যা মশা সহ্য করতে পারে না। এই গাছ ঘরের এমন জায়গায়বিস্তারিত পড়ুন

সিনহা হত্যার চার্জশিট জমা: নাটের গুরু প্রদীপ, হত্যাকারী লিয়াকত

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ। তার নির্দেশেই এসআই লিয়াকত সিনহাকে গুলি করে। র‌্যাবের অভিযোগপত্রে এ তথ্য উঠে এসেছে। কক্সবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত সংস্থা র‌্যাবের পক্ষ থেকে রোববার (১৩ ডিসেম্বর) চার্জশিট জমা দেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রদীপসহ ১৫ জনকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। আসামিদের ১৪ জনই গ্রেফতার আছে। একমাত্র পলাতক আসামি এএসআই সাগর। গত ৩১ জুলাই টেকনাফে মেরিন ড্রাইভে পুলিশেরবিস্তারিত পড়ুন

ভারতে আবারও বাধার মুখে পাবজি

সব আয়োজন সম্পন্ন। অপেক্ষা আত্মপ্রকাশের। অধীর আগ্রহে ক্ষণ গুনছেন ব্যাটেলগ্রাউন্ডের ভক্তরা। এরই মধ্যে আবারও বাধার মুখে পড়তে যাচ্ছে জনপ্রিয় গেম পাবজি মোবাইল ইন্ডিয়া। পাবজি গেম ভারতে ছাড়পত্র না দেওয়ার দাবি তুলেছে দেশটির জাতীয় শিশু কমিশন। কমিশনের প্রধান প্রিয়াঙ্কা কানুনগো জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছে পাবজি। অনেকে প্রাণ হারিয়েছেন গেম খেলে। করোনা মহামারির সময়ে পাবজি গেমের আত্মপ্রকাশ মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। তবে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্যবিস্তারিত পড়ুন