শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে দুই শর্তে সিনেমা করেন সাই পল্লবী

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী প্রতিটি সিনেমাতেও তার লুক সাদামাটা রাখেন। মেকআপ দিয়ে মুখের কোনো দাগ ঢাকেন না। ২০১৯ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন মালায়ালম ইন্ডাস্ট্রির নায়িকা সাই পল্লবী। ‘ফিদা’, ‘প্রেমাম’, ‘কালি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে দুটি শর্ত মেনে চলেন সাই পল্লবী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার দুটি শর্ত আছে, যা কোনো সিনেমাতেই ভাঙতে চাই না। আমি ছোট ও আঁটসাঁট পোশাক পরতে চাই না। অন্য শর্ত হলো, পর্দায় চুম্বন দৃশ্য করব না।’

এই অভিনেত্রী জানান, একবার তাকে পর্দায় চুম্বন দৃশ্য করতে অনুরোধ জানানো হয়। একটি রোমান্টিক দৃশ্যে নায়কের ঠোঁটে চুমু খেতে বলেন পরিচালক। কিন্তু সরাসরি না করেছিলেন তিনি। এই অভিনেত্রী জানান, পর্দায় চুম্বন দৃশ্যে তিনি স্বস্তিবোধ করেন না।
সাই পল্লবী মনে করেন, মি টু আন্দোলনের কারণেই এ ধরনের পরিস্থিতি থেকে নিজেকে সহজে বাঁচাতে পেরেছেন তিনি।

খুব শিগগির ‘পাবা কাদাইগাল’ নামে একটি অ্যান্থলজি সিনেমায় দেখা যাবে সাই পল্লবীকে। চারটি গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন— অঞ্জলী, গৌতম বাসুদেবা মেনন, কালিদাস জয়রাম, কাল্কি কোয়েচলিন, প্রকাশ, সান্তনু ভাগ্যরাজ প্রমুখ। ১৮ ডিসেম্বর নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী