Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বর্ণবাদী ঘটনায় ১৪ মিনিটেই বন্ধ নেইমারদের ম্যাচ

ফুটবল মাঠে বর্ণবাদের ঘটনা নতুন কিছু নয়। তবে চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে যেমনটা ঘটলো, তা বিরলই। বর্ণবাদের অভিযোগ উঠলো এবার খোদ ম্যাচ অফিসিয়ালের বিরুদ্ধে। যার প্রতিবাদে ১৪ মিনিট পেরুতেই ম্যাচ বন্ধ করে দিয়েছেন তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের ফুটবলাররা। যাতে সমর্থন দিয়ে মাঠ ছেড়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়রাও। চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। এই ঘটনার পর ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং তদন্ত করা হবে বলে জানিয়েছেন উয়েফারবিস্তারিত পড়ুন
ম্যানইউকে বিদায় করে শেষ ষোলতে লাইপজিগ

ওল্ড ট্রাফোর্ডে প্রথম পর্বে লাইপজিগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ইংলিশ জায়ান্টদের পেয়ে সেই হারের প্রতিশোধ নিল লাইপজিগ। শুধু কি প্রতিশোধ? মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলের জিতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে ম্যানইউকে বিদায় করে দিয়েছে জার্মানির দলটি, সেইসঙ্গে জায়গা করে নিয়েছে শেষ ষোলতে। ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর তেমন চাপ ছিল না। শুধু ড্র হলেই চলতো। সেটিও করতে পারলো না উলে গুনাল সুলশারের দল। তিন গোল হজম করেবিস্তারিত পড়ুন
‘আমি যা করেছি অন্যায় করেছি…’ বলে এলাকায় মাইকিং

বাল্যবিবাহ নিবন্ধন করে অন্যায় করেছেন, আর বাল্যবিবাহ নিবন্ধন করবেন না—এমন ভাবনা মনে এসেছে মো. আবদুল বাসেদের। তাঁর বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামে। কাজি হিসেবে নিবন্ধন ছাড়া বাল্যবিবাহের আয়োজনে অংশ নিয়ে এক মাস সাজাভোগ করেছেন তিনি। এখন নিজের অন্যায়ের কথা স্বীকার করে এবং ভবিষ্যতে আর এমন করবেন না অঙ্গীকার করে এলাকায় মাইকিং করছেন তিনি। গতকাল সোমবার বিকেলে ঝিনাইগাতীর সদর ও আশপাশের এলাকায় তিনি মাইকিং করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরেবিস্তারিত পড়ুন
এসএসসি পাস করে মাস্টার্সের জাল সনদে চাকরি, অতঃপর…

এসএসসি পাস করে অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট দাখিল করে এনসিসি ব্যাংকে জুনিয়র অফিসার পদে চাকরি নেওয়া সিদ্দিকুর রহমানকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। রায়ে দণ্ডবিধির ৪৬৮ ধারায় আসামিকে পাঁচ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। এছাড়া একই আইনের ৪৭১ ধারায় তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকাবিস্তারিত পড়ুন
কাউন্সিলরের বাড়ির সীমানায় যুবকের মরদেহ

যশোর শহরের জেলরোড এলাকার অপু কাউন্সিলের বাড়ির সীমানা থেকে মেহেদি হাসান সাগর (২৪) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। কাউন্সিলরের দাবি, হত্যার পর তার বাড়ির পাশে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। নিহত মেহেদি পেশায় রাজমিস্ত্রি। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর দক্ষিণপাড়ার ফকিরের মোড় এলাকার হানিফ শেখের ছেলে। যশোর পৌরসভার ৩বিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চূড়ান্ত

অবশেষে নির্ধারিত হলো বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সিরিজ। সে সঙ্গে নিশ্চিত হলো দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছে বিসিবি। তবে বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজসহ আরও একটি টেস্ট। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে জল ঘোলা কম হয়নি। আরও হয়তো বাকি আছে। সেটি মাঠের ক্রিকেটে। কিন্তু তার আগে যা হলো, তা নাটকের চেয়ে কম কিসে? প্রথমে শোনাবিস্তারিত পড়ুন
বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দুটি মামলার আবেদন জমা পড়েছে আদালতে। এর মধ্যে একটি মামলায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতেই মামলা দুটির আবেদন করা হয়। এরবিস্তারিত পড়ুন
গোল উৎসব করেই নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

গোল উৎসব করেই এক ম্যাচ হাতে রেখে নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। কমলাপুর স্টেডিয়ামে জামালপুর কাচারীপাড়া একাদশকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করে কিংসরা। দলের হয়ে একাই ৫টি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। এদিকে,লিগে প্রথমবারের মতো অংশ নিয়ে দলকে সাফল্য এনে দেয়ায় উচ্ছ্বসিত তহুরা-মৌসুমীরা। আর ফুটবলারদের দলগত পারফরম্যান্সে শতভাগ সন্তুষ্ট টিম ম্যানেজম্যান্ট। চ্যাম্পিয়ন হওয়ার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে বসুন্ধরা কিংসের নারী ফুটবলাররা। এক মৌসুম আগে বাংলাদেশ প্রিমিয়ারবিস্তারিত পড়ুন
অজ্ঞাত রোগের কবলে ভারত, হাসপাতালে ২২৭

ভারতের অন্ধ্র প্রদেশে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৬ ডিসেম্বর) পর্যন্ত রাজ্যের এলুরু শহরে অন্তত ২২৭ ব্যক্তি অজ্ঞাত এই রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে তরুণ-তরুণী এবং বৃদ্ধও রয়েছে। এদের বেশির ভাগই, ঠাণ্ডা, মাথাব্যথা, মাথা ঘোরানো, মৃগী রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, ঠিক কী রোগে তারা আক্রান্ত হয়েছেন তা এখনও জানা জানাতে পারেননি চিকিৎসকরা। অসুস্থদের রক্তের নমুনাবিস্তারিত পড়ুন
ডাকের কেনাকাটায় পুকুর চুরি, ৬০ হাজার টাকার এসি ৫ লাখ!

ডাক বিভাগের সেবার মান হবে উন্নত। দ্রুত সময়ে ডাক বাছাই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে দুর্গম এলাকায় পৌঁছে যাবে গ্রাহকের পণ্য। সেই লক্ষ্যে ২০১৮ সালে জানুয়ারিতে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকাসহ সারাদেশে ৩৬৫ কোটি টাকা ব্যায়ে ১৪টি জেলায় মেইল সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় ডাক বিভাগ। এসব সেন্টার নির্মাণের জন্য ৩০ ধরনের যন্ত্রপাতি কেনে ডাক বিভাগ। যে কেনাকাটায় রীতিমতো পুকুর চুরি হয়েছে। একেকটি পণ্য বাজার মূল্যেরবিস্তারিত পড়ুন

