Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ডাকের কেনাকাটায় পুকুর চুরি, ৬০ হাজার টাকার এসি ৫ লাখ!

ডাক বিভাগের সেবার মান হবে উন্নত। দ্রুত সময়ে ডাক বাছাই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে দুর্গম এলাকায় পৌঁছে যাবে গ্রাহকের পণ্য। সেই লক্ষ্যে ২০১৮ সালে জানুয়ারিতে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকাসহ সারাদেশে ৩৬৫ কোটি টাকা ব্যায়ে ১৪টি জেলায় মেইল সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় ডাক বিভাগ। এসব সেন্টার নির্মাণের জন্য ৩০ ধরনের যন্ত্রপাতি কেনে ডাক বিভাগ। যে কেনাকাটায় রীতিমতো পুকুর চুরি হয়েছে। একেকটি পণ্য বাজার মূল্যেরবিস্তারিত পড়ুন
কোহলিকে ধুয়ে দিলেন শেবাগ

যৌক্তিক সমালোচনা করতে কাউকেই ছাড় দেন না ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। অবশ্য এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েন নিজেও। তাতে তার কিছুই যায়-আসে না। এবার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির তীব্র সমালোচনা করেছেন সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। তবে নেতৃত্ব ইস্যুতে কোহলিকে একেবারে ধুয়ে দিয়েছেন শেবাগ। বারবার একাদশ পরিবর্তন করতে গিয়ে অনেকবারই প্রবল সমালোচনার সামনে পড়তে হয়েছে কোহলিকে। এবারো তাইবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ধর্ষিতার ভাইকে বস্তায় ভরে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার নেই!

সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষিতার ভাইকে অপহরণের পর শরীরে বিষাক্ত ইনজেকশান পুশ করে হাত, পা ও মুখ বেঁধে নির্যাতনের পর বস্তায় ভরে হত্যার চেষ্টার ঘটনায় ১৮দিনেও কোন আসাামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উপরন্তু আসামী আবু বক্করের ভাই হাফিজুল ইসলাম, সুকুমারের ভাই মনোজ ম-লসহ কয়েকজন ভিকটিম পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় ওই যুবককে পরিকল্পিতভাবে অপহরণের পর নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে নির্যাতিত পরিবারের সদস্যদের অভিযোগ। মামলার তদন্তকারি কর্মকর্তাবিস্তারিত পড়ুন
মনিরামপুরের কালারহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সোরাবমোড়

মনিরামপুর কালারহাট ফুটবল টুর্নামেন্টে রাজগঞ্জ একতা সংঘ কে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মনিরামপুরের সোরাবমোড় ফুটবল একাদশ। রবিবার (৬ ডিসেম্বর ) বিকেলে কালারহাট হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট এর প্রথম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে ১০ মিনিটে সোরবমোড় ফুটবল একাদশ এর ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল গোল করে দলকে এগিয়ে নেন। ১৫ মিনিটে সোরবমোড় ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়ার মিঠু গোল করে ব্যবধান বাড়িয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটে সোরবমোড়বিস্তারিত পড়ুন
রাতের আঁধারে বাসরঘর ছেড়ে পালালেন বর-কনে!

রাতের আঁধারে আয়োজন করে যখন চলছিল বাল্যবিয়ে, ঠিক তখনই খবর পেয়ে বিয়েবাড়িতে রাতেই ছুটে যান ইউএনও। ইউএনওর উপস্থিতি বুঝতে পেরে বাসরঘর থেকে দৌড়ে পালিয়ে যান নবদম্পতি ও বিয়েবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামে। শনিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন। ইউএনও তমাল হোসেন জানান, মামুতপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুলবিস্তারিত পড়ুন
ইনিংস ব্যবধানে হারল ক্যারিবিয়ানরা

ওয়েগনার-সাউদির বোলিং তোপে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৩৪ রানে হারিয়েছে কিউইরা। প্রথম ইনিংসে ১৩৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অল আউট হয় সফরকারীরা। এর আগে কেন উইলিয়ামসনের ক্যারিয়ার সেরা ২৫১ রানে ভর করে ৭ উইকেটে ৫১৭ রান করে ব্ল্যাকক্যাপরা। বৃষ্টিবিঘ্নিত আগের দিনেই প্রায় নিশ্চিত হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের হার। ৬ উইকেটে ১৯৬ রানে চতুর্থ দিন শুরু করা, জোসেফ-ব্ল্যাকউড ব্যাট করতে থাকেন ধীরস্থিরভাবেই। তবেবিস্তারিত পড়ুন
এগিয়ে যাওয়ার লড়াইয়ে টটেনহ্যাম-আর্সেনাল

ইপিএলের ১১তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট টটেনহ্যাম-আর্সেনাল। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সেরা ১০-এ ঢোকার সুযোগ গানারদের সামনে। অন্যদিকে জিতলেই চেলসিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে স্পাররা। টটেনহ্যাম অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। গত মৌসুমের রুগ্ণ দশা কাটিয়ে আবারো ফর্মে ফিরেছে মরিনহোর টটেনহ্যাম। এ মৌসুমে ১ ম্যাচে হেরেছে। তবে নর্থ লন্ডন ডার্বি বলেই ছড়াচ্ছে যত উন্মাদনা। এ পর্যন্ত দু’দলের ২০০ বারের দেখায় আর্সেনালের ৮২ জয়ের বিপরীতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার দহাকুলায় গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রী সহ তিনজন আটক

সাতক্ষীরা শহরতলীর দহকুলায় নিজ বাড়ির পিছনের বাঁশ বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের নাম মোঃ আব্দুল আজিজ (৫৬)। তার বাবার নাম মৃত এনামুল্লাহ। আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী রোকেয়া খাতুন, একই গ্রামের দ্বীন আলীর ছেলে জেহের আলী ও নিহতের ভাই চাঁদ আলীর ছেলে নজরুল ইসলাম। দহকুলা গ্রামের দিনমজুর শফিকুল ইসলাম ও ভ্যানচালক হাফিজুল ইসলাম জানান, তারা দু’ ভাই ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের সেমিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় কলারোয়ার কয়লা প্রগতি সংঘকে ২-০গোলে হারিয়ে জয়লাভ করেছে ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। শনিবার (৫ডিসেম্বর ) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলার প্রথমার্ধে ২৭ মিনিটে ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল দলের ১২ নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটে ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ১৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদ্দাম গোল করে দলের ব্যবধানবিস্তারিত পড়ুন
ভ্যাকসিনের প্রয়োগ শুরু করছে রাশিয়া

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ৫’-এর প্রয়োগ শুরু করতে যাচ্ছে রাশিয়া। রাজধানী মস্কোর হাসপাতালগুলো থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খবর- বিবিসি। চলতি বছরের আগস্টে এই ভ্যাকসিনটির নিবন্ধন করেছিল রাশিয়া। সংশ্লিষ্টরা বলছেন, এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর এবং এর উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু তারপরেও এর বিপুল পরিমাণে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। জানা গেছে, স্পুটনিক ৫ এর প্রথম দুই ডোজ নিতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিবন্ধন করেছেন। তবে রাশিয়া ঠিক কত ইউনিটবিস্তারিত পড়ুন

