Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সেমিতে শার্শার কাঠুরিয়া

সাতক্ষীরার সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় তালার সৈকত ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে জয়লাভ করেছে শার্শার কাঠুরিয়া ফুটবল দল। রবিবার (২৯ নভেম্বর) বিকালে ঝাউডাঙ্গার হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলার প্রথমার্ধে ২৯মিনিটে তালার সৈকত ফুটবল একাডেমীর ১২নম্বর জার্সীধারি খেলোয়াড় শামীম গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ১৪মিনিটে শার্শার কাঠুরিয়ার হানিফ স্মৃতি ফুটবল একাদশের ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় শাহিন গোল করে দলকে সমতায় ফেরান।বিস্তারিত পড়ুন
আশাশুনিতে আবারো প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

আশাশুনির পল্লীতে আবারও প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। জঘন্য এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের শারীরিক প্রতিবন্ধী কন্যা (১৭) ঘটনার দিন বিকালে বাড়িতে একা ছিল। পরিবারের সকলে পাশে একটি অনুষ্ঠানে গিয়েছিল। এ সুযোগে পার্শ্ববর্তী হাসান সরদারের পুত্র নাজমুল হোসেন (২০) বিকাল ৫টার দিকে অনুষ্ঠানের কিছু ভাত নিয়ে ওই বাড়িতে হাজির হয়। ভাত মেয়েটির কাছে দিতে গিয়েবিস্তারিত পড়ুন
চাপা কান্না‘গোলাপ গ্রামে’

‘নামে কিছু যায় আসে না, গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন, সুবাস ছড়াবেই।’ শেক্সপিয়ারের এমন উক্তিতেই বোঝা যায়- ভালোবাসার ‘প্রতীক’ গোলাপের জনপ্রিয়তা। তবে করোনা পরিস্থিতিতে সেই গোলাপ ব্যবসায়ীদের কপালে উঠেছে হাত। করোনার কারণে সৃষ্ট টানাপড়েনের এ সময়ে মানুষ যেখানে দৈনন্দিন চাহিদা মেটাতে সংগ্রাম করছেন, এমন পরিস্থিতিতে কমেছে ফুলের চাহিদা ও বিক্রি। এতে বাগানের ফুল বাগানেই ঝরে পড়ছে। গত কয়েক মাসে সাভার বিরুলিয়া সাদুল্লাপুর গ্রামের ফুল চাষিরা প্রায় ২৫ কোটি টাকাবিস্তারিত পড়ুন
১৬ মাসের নাতিকে ২২ হাজার টাকায় বিক্রি করলেন দাদা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২২ হাজার টাকায় বিক্রি হওয়া ১৬ মাসের শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে তার মা সোনিয়া খাতুনের কোলে তুলে দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের এসআই মো. রায়হান। এ ঘটনায় শিশু ক্রেতা আনোয়ার হোসেন রতনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ২৩ নভেম্বর শাহজাদপুর উপজেলার কাশিপুর গর্জনা গ্রামে সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তারবিস্তারিত পড়ুন
২৫ পৌর নির্বাচনে আ.লীগের টিকিট পেলেন যারা

আসন্ন ২৫ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার (২৮ নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচনেবিস্তারিত পড়ুন
যশোরের গদখালীর পানিশাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সোনাপুর

যশোরের গদখালীর পানিশাড়া ফুটবল টুর্নামেন্টে ২-০গোলে ঝিকরগাছা স্পোটিং ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে ঝিকরগাছার সোনাপুর। শনিবার (২৮নভেম্বর) বিকালে গদখালীর পানিশাড়া হাইস্কুল ফুটবল মাঠে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র থেকে মধ্যে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ২০মিনিটে সোনাপুর ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় শিপন গোল করে দলকে এগিয়ে নেন। ২৮মিনিটে সোনাপুর ফুটবল একাদশের ৬নম্বর জার্সীধারি খেলোয়াড় বাবু গোল করে ব্যাবধান বাড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করেন। প্রথম গোলদাতার পুরস্কার পান বিজয়ীবিস্তারিত পড়ুন
‘নেইমার ইউরোপের সেরা ৩০-এরও বাইরে’

আগামী নির্বাচনে বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী টনি ফ্রেক্সা মনে করেন, ইউরোপের সেরা ৩০ জন ফুটবলারের তালিকাও যদি করা হয়, সেখানে থাকবেনা ব্রাজিলিয়ান তারকা নেইমারের নাম। তিনি নির্বাচিত হলে এই পিএসজি তারকাকে বার্সায় ফেরানোর কোন চেষ্টাই করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকাকে বিবেচনা করা হয় বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। তবে ফ্রেক্সা মনে করেন, নেইমার একজন ওভাররেটেড ফুটবলার। সাবেক ক্লাববিস্তারিত পড়ুন
টাঙ্গাইলে বলাৎকারের অভিযোগে ২ মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাদের মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। বলাৎকারের শিকার দুই শিশু ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গ্রেপ্তারকৃত শিক্ষক হলেন, গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)। এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক মো. মতিউর রহমান জানান, বলাৎকারের শিকার ওই দুই শিশুশিক্ষার্থী নির্যাতনের বিষয়টি পরিবারকে জানায়। পরেবিস্তারিত পড়ুন
স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী হিরা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী বিল্লাল সরদার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার চাকই-মরিচা গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ হিরা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর স্বামী বিল্লাল সরদার পালিয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন দগ্ধ হিরা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে সংসারের তুচ্ছ একটি ঘটনায় স্বামীর সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে ঘরের মধ্যে থাকা কেরোসিন তেল গায়ে ঢেলেবিস্তারিত পড়ুন
সাবিনার ২৫০ গোল উদযাপন করলো বসুন্ধরা কিংস

দেশের প্রথম ফুটবলার হিসেবে ২৫০ গোলের মাইলফলক অতিক্রম করায় নিজের ক্লাব বসুন্ধরা কিংস থেকে সংবর্ধনা পেলেন সাবিনা খাতুন। দেশের ফুটবলে অনন্য এক অর্জনের পর এমন উদযাপন করতে পেরে আপ্লুত এই নারী ফুটবলার। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবিনাকে সারপ্রাইজ দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের ক্যাম্পে উদযাপন অনুষ্ঠান আয়োজন করে বসুন্ধরা কিংস। এ সময় তাকে সম্মানসূচক একটি ক্রেস্ট এবং জার্সি উপহার দেয়া হয়। বসুন্ধরা কিংসের (পুরুষ) স্প্যানিস কোচ অস্কার ব্রুজন, সহকারী কোচরা এবং ম্যানেজার পিংকিবিস্তারিত পড়ুন

