বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নেইমার ইউরোপের সেরা ৩০-এরও বাইরে’

আগামী নির্বাচনে বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী টনি ফ্রেক্সা মনে করেন, ইউরোপের সেরা ৩০ জন ফুটবলারের তালিকাও যদি করা হয়, সেখানে থাকবেনা ব্রাজিলিয়ান তারকা নেইমারের নাম। তিনি নির্বাচিত হলে এই পিএসজি তারকাকে বার্সায় ফেরানোর কোন চেষ্টাই করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকাকে বিবেচনা করা হয় বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। তবে ফ্রেক্সা মনে করেন, নেইমার একজন ওভাররেটেড ফুটবলার। সাবেক ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ তাকে পুনরায় ক্লাবে ফেরাতে চেয়ে ‘সময় অপচয়’ করেছেন বলেও মন্তব্য করেন ফ্রেক্সা।
ক্যাদেনা সারকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, পারফরম্যান্সের কথা যদি বলেন নেইমার এই মুহূর্তে ইউরোপের সেরা ৩০ জন ফুটবলারের তালিকায়ও থাকবে না। আমি যদি প্রেসিডেন্ট হই, আমি তাকে সাইন করবো না।

এর আগে বিশ্বের সবচেয়ে বেশি ট্রান্সফার মুল্যে পিএসজিতে যোগ দেন নেইমার। গেল মৌসুমেও তাকে আবারো দলে ভেড়াতে বেশ চেষ্টা চালায় বার্সেলোনা। এছাড়াও ইউরোপের বেশ কয়েকটি ক্লাবও তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখায়। তবে গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা নেইমার জানান, নিকট ভবিষ্যতে পিএসজি ছাড়তে চান না তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা