Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের নতুন আদেশ

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের নতুন আদেশ জারি করেছে সরকার। গত ১০ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ‘বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন আদেশ, ২০২০’ জারি করা হয়েছে। ২০০৫ সালের এ-সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে। নতুন আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রমাণকের যেকোনো একটিতে নাম থাকতে হবে। প্রমাণকগুলোর মধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (পদ্মা), মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (মেঘনা), মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (সেক্টর)বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আলিপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাংনিয়া

সাতক্ষীরার আলিপুর ফুটবল টুর্নামেন্টে দেবহাটার ভাতশালা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার গাংনিয়া। শনিবার (১৪ নভেম্বর) বিকালে দক্ষিন আলিপুর ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা অতিরিক্ত ডিআইজি মনছুর আল-হক স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে গোল শুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে গাংনিয়া ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি নাইজেরিয়ান খেলোয়াড় বিসমার্ক গোল করে দলকে এগিয়ে নেন। রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্তবিস্তারিত পড়ুন
কলারোয়ার আলাইপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঁকড়া

কলারোয়ার আলাইপুর ফুটবল টুর্নামেন্টে ২-০গোলে কলারোয়ার মির্জাপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঁকড়া ফুটবল দল। শুক্রবার (১৩নভেম্বর) বিকালে আলাইপুর প্রাইমারি স্কুল মাঠে আলাইপুর তরুন সংঘ আয়োজাত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৭মিনিটে বাকড়া ফুটবল দলের ৮নম্বর জার্সিধারী খেলোয়াড় ফিরোজ গোল করে দলকে এগিয়ে নেন। ১৬মিনিটে বাকড়া ফুটবল দলের ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে ব্যাবধান বাড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করে। রেফারির দায়িত্ববিস্তারিত পড়ুন
দশ মাস পর মাঠে জাতীয় ফুটবল দল

কোভিড-১৯ মহামারিতে বিশ্বব্যাপী থমকে যাওয়া আন্তর্জাতিক ফুটবল আবার মাঠে ফিরতে শুরু করেছে। সেই শুরুর তালিকায় বাংলাদেশের নাম যোগ হচ্ছে আজ (শুক্রবার)। দীর্ঘ প্রায় দশ মাস পর নেপালের বিপক্ষে লড়াই দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ এশিয়ার দুই দেশের ফুটবলযুদ্ধ। বাংলাদেশ টেলিভিশন এবং নতুন খেলার চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ধারাবিবরণী দেবে বাংলাদেশ বেতার। বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল এ বছর ২৩ জানুয়ারি বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন
ভারে বাতিল মেসির গোল, ক্ষেপেছেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম পয়েন্ট খোয়াল আর্জেন্টিনা। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ছাড়িয়ে যাওয়ার মিশনে খেলতে নেমে জিততে পারেনি আলবিসেলেস্তেরা। লড়াকু মনোভাবের দল প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ড্র করেছে ১-১ ব্যবধানে। আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েন্স আয়ারসের আলবার্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে হওয়া ম্যাচটিতে প্রথমে ২১ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়ে। পরে ৪১ মিনিটের সময় সেটি শোধ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়েবিস্তারিত পড়ুন
উল্টো বার্সার বিরুদ্ধেই মামলা করে বসলেন নেইমার

সাড়ে চার ’শ কোটি টাকা চেয়ে (৪৪ মিলিয়ন ইউরো) উল্টো বার্সেলোনার বিরুদ্ধে মামলা করে বসলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ডি সিলভা জুনিয়র। নেইমারের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। দুই পক্ষের মধ্যেই আইনি মারপ্যাঁচ লেগেই আছে। একপক্ষ আরেক পক্ষের বিপক্ষে মামলা করছে পাওনার দাবিতে। একদিন আগেই নিউজ হয়েছিল, নেইমারের কাছে ১০০ কোটি টাকা (১০ মিলিয়ন ইউরো) দাবি করে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। তাদের দাবি, অলিখিত চুক্তি মোতাবেক নেইমারকে অতিরিক্ত অর্থ দিয়েছিল বার্সা।বিস্তারিত পড়ুন
স্বস্তি আসছেই না সবজিতে

রাজধানীর বাজারগুলোতে শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম চড়া। এ কারণে সবজি কিনতে গিয়ে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। সবজির সঙ্গে পেঁয়াজ ও আলুর জন্যেও দিতে হচ্ছে চড়া দাম। অবস্থা এমন দাঁড়িয়েছে, বাজারে গিয়ে পণ্যের দামে এক প্রকার নাকানিচুবানি খাচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন করে কোনো সবজির দাম বাড়েনি। আবার দাম কমেওনি। আগের সপ্তাহের দামেই সব ধরনের সবজি বিক্রি হচ্ছে। গাজর, টমেটো, শিম, উস্তা, বেগুন,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিকদের হারিয়ে শ্যামনগরের জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে কলারোয়া ক্রিকেট একাডেমিকে ৬ উইকেট হারিয়ে জয়লাভ করেছে শ্যামনগরের হরিনগর অনির্বান ক্লাব৷ বুধবার (১১ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে সাজিদুল করিম তপু ৬১ বলে ৭৬ রান (অপরাজিত), শাহ আলম (অপরাজিত) ১৮বলে ৩৪ রান ও আক্তার ২২ বলে ২৪ রান করেন। বোলিংয়েবিস্তারিত পড়ুন
চাঁদপুরে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে র্যালি

চাঁদপুরে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে সদর উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বিত অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকসহ সচেতন নাগরিকরা অংশ নেন। মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করার লক্ষ্যে আহ্বান জানানো হয়। এ সময় ‘নো মাস্ক নো সার্ভিস’ ও ‘যার মুখে মাস্ক নাই তার সঙ্গে কথা নেই’ জাতীয় স্লোগান দেয়া হয়।
‘আয়াতুল কুরসি’ তাবিজ হিসেবে ব্যবহার করা যাবে কি?

বদজিন-ভুত কিংবা শয়তানের আক্রমণ থেকে নিজেকে সুরক্ষায় আয়াতুল কুরসি’র নিয়মিত আমল খুবই কার্যকরী। কিন্তু আয়াতুল কুরসির লিখিত তাবিজ ব্যবহার করা যাবে কি? এ সম্পর্কে ইসলামের দিকনির্দেশনাই বা কী? অনেককেই বলতে শোনা যায় যে, তারা শয়তান কিংবা বদজিন বা ভুতের আক্রমণ থেকে বাঁচতে আয়াতুল কুরসি লিখিত তাবিজ হাতে কিংবা সোনা-রূপার চেইনসহ মাদুলিতে ভরে গলায় ব্যবহার করে থাকেন। আয়াতুল কুরসি লিখিত এ তাবিজ কি ওই ব্যক্তিকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম? ‘না’,বিস্তারিত পড়ুন

