Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আইসিসি চেয়ারম্যান নির্বাচনে তিন দফা ভোট

আইসিসি চেয়ারম্যান নির্বাচনে তিন দফা ভোট ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচনে হতে পারে তিন দফা ভোট। সোমবার শুরু হয়েছে আইসিসির চূড়ান্ত ত্রৈমাসিক সভা। সেখানেই ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে আইসিসির পরবর্তী চেয়ারম্যান। যেখানে সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তিনবার ভোট হওয়ার। বর্তমান অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাজা ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লের মধ্যে হবে ভোট। চেয়ারম্যান নির্বাচনে গ্রহণ করা হবে মোট ১৬টি ভোট। আইসিসির পূর্ণাঙ্গ ১২ দেশের ক্রিকেট বোর্ডেরবিস্তারিত পড়ুন
সর্দি, কাশি দূর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করণীয়

শীত এখনও পড়তে শুরু করেনি, কিন্তু প্রকৃতি ইতিমধ্যেই শুষ্ক হতে শুরু করেছে। দূষণের মাত্রা বাড়ার সাথে সাথে ঠান্ডা, কাশি, ফ্লু এবং জ্বরের মতো সমস্যাও দেখা দিচ্ছে। শুষ্ক চোখ, সর্দি, নাকবন্ধ, গলাব্যথা, মাথাব্যথা এবং বমি বমিভাবসহ আরও কিছু লক্ষণ এসবের মধ্যে অন্যতম। টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে কিছু ঘরোয়া প্রতিকার, যার মাধ্যমে মহামারী ও শীতের এই সময়ে সর্দি কাশি দূর করা সম্ভব এবং বাড়ানো সম্ভব রোগ প্রতিরোধ ক্ষমতাও। আখের রস পান আখেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে বেনাপোলকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে বেনাপোলকে ৩উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সোমবার (১৬নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় বেনাপোল ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নেয় ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৩৫ ওভারের খেলায় সবকটি উইকেট হারিয়ে ১৭৭রান করতে সক্ষম হয়। দলের পক্ষে এনামুল ৪৫বলে ৫১রান, রনি ২৭বলে ৩২রান, শিপু ১৯বলে ১২রান ও শান্ত ২৪বলে ১৫রান করে। বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির শাওন ৭ওভারে ১৭রান দিয়ে ৩ উইকেট ও সাঈদ ৭ ওভারে ৩২রান দিয়েবিস্তারিত পড়ুন
বেলজিয়ামের কাছে হেরে ইংল্যান্ডের বিদায়, শীর্ষে ইতালি

উয়েফা নেশনস লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে গেল ইংল্যান্ড, পরপর দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর পোল্যান্ডকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বাজানো বেলজিয়ামও প্রায় নিশ্চিত করে ফেলেছে তাদের ফাইনালে ওঠার টিকিট। পুরো টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলছিল বেলজিয়াম। তবে গত মাসে ইংল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ১-২ ব্যবধানে হেরে এসেছিল র্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকা দলটি। সেই পরাজয়ের প্রতিশোধ এবার তারা ঘরের মাঠে নিলো। রোববার রাতে এ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচটিতেবিস্তারিত পড়ুন
থেমে গেলেন মাচেরানো, জানালেন বিদায়

প্রায় দেড় যুগের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারকে বিদায় জানালেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো। আর্জেন্টিনা জাতীয় দল থেকে তিনি অবসর নিয়েছেন ২০১৮ সালে। এবার জানালেন সবধরনের ফুটবল থেকে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত। জাতীয় দলের পাশাপাশি লাতিন আমেরিকা ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সাফল্যের সঙ্গেই ১৭ বছর খেলেছেন মাচেরানো। চলতি বছরের জানুয়ারিতে তিনি ফিরেছিলেন নিজ দেশের ক্লাব লা প্লাটায়। যাদের সঙ্গে ২০২০-২১ মৌসুমের পুরোটা খেলার চুক্তি করেছিলেন। তবে মৌসুমের শুরুর দিকেই অবসরের সিদ্ধান্ত নিলেন ৩৬বিস্তারিত পড়ুন
ফ্রান্সের কাছে হেরে ‘চ্যাম্পিয়ন’ পর্তুগালের বিদায়

উয়েফা নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ২০১৯ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতার পর ২০১৯ সালে নেশনস লিগের আসরের শিরোপাও ঘরে তুলেছিল পর্তুগাল। কিন্তু নতুন এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখতে পারছে না তারা। ২০২০ সালের নেশনস লিগের মূলপর্বে ওঠার আগেই বাদ পড়ে গেল তারা। শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও পর্তুগাল। দুই দলের প্রথম ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। যে কারণে এ ম্যাচের ফলাফলের গুরুত্ব ছিলবিস্তারিত পড়ুন
জোড়া পেনাল্টি মিস রামোসের, জয় পেল না স্পেন

ম্যাচ জেতার অসংখ্য সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। সবচেয়ে সহজ দুই সুযোগ হাতছাড়া করেছেন খোদ অধিনায়ক সার্জিও রামোস। দুইটি পেনাল্টি পেয়েও গোল করতে সক্ষম হননি তিনি, ব্যর্থ হয়েছেন দুইবারই। যে কারণে ম্যাচও জিততে পারেনি স্পেন। শনিবার রাতে উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্পেন। ম্যাচটি জিতলেই এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত তারা। কিন্তু তা হয়নি। দুই পেনাল্টি মিসের মাশুল দিয়ে ১-১ গোলে ড্র করেছে তারা।বিস্তারিত পড়ুন
বদলে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম

বিশ্ব মহামারীর কারণে বদলে গেছে ২০২০ সালের অনেক কিছু। বাদ যায়নি ক্রীড়াঙ্গন তথা ক্রিকেটও। গত মার্চের পর থেকে এখনও পর্যন্ত অসংখ্য সিরিজ, টুর্নামেন্ট স্থগিত কিংবা বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা। যার অন্তভুক্ত রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরও। যে কারণে এখন সময় হারিয়ে নিয়ম বদলাতে বাধ্য হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রাথমিকভাবে বলা হয়েছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দলের ছয় সিরিজ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্ট দল। কিন্তু করোনাভাইরাসেরবিস্তারিত পড়ুন
স্ত্রীকে পুড়িয়ে হত্যা : ইমাদুলের আমৃত্যু কারাদণ্ড প্রত্যাহার

যৌতুকের দাবিতে শরীরে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে সাতক্ষীরার ইমাদুলের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে গত ১১ নভেম্বর রায় ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৫ নভেম্বর) এই রায় প্রত্যাহার (রিকল) করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলায় পুনরায় আপিল শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ ইমাদুলের পক্ষে আইনজীবীবিস্তারিত পড়ুন
সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা জরুরি করোনা স্বাস্থ্যবিধির প্রচারে

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনগণকে উৎসাহিত করতে সামাজিক সংগঠনগুলো আগের মতো এগিয়ে আসছে না! ইউরোপের মতো বাংলাদেশেও করোনার সেকেন্ড ওয়েভের (দ্বিতীয় ঢেউ) আশঙ্কা করছেন রোগতত্ত্ব ও স্বাস্থ্যবিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান খুব বেশি উদ্বেগজনক না হলেও যেকোনো সময় এর তীব্রতা বাড়তে পারে। এ কারণে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রোগতত্ত্ব ও স্বাস্থ্যবিশেষজ্ঞরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা ও পরামর্শ দিলেও সাধারণ জনগণ তা মানছেবিস্তারিত পড়ুন

