বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সিরিজ বোমা হামলায় কেঁপে উঠল আফগানিস্তান

সিরিজ বোমা হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। স্থানীয় সময় (২১ নভেম্বর) শনিবার সকালে শহরজুড়ে কমপক্ষে ১০টি ম্যাগনেটিক বোমার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় এখন পর্যন্ত এক পুলিশ কর্মকর্তা এবং তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাবুলের বেশ কয়েকটি জায়গায় রকেট হামলা হয়েছে। বিশেষ করে কূটনৈতিক এলাকা গ্রিন জোনের কাছে রকেট বিস্ফোরণ ঘটে। গ্রিন জোনে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে।বিস্তারিত পড়ুন

মৃত নারীদের ধর্ষণের কথা ‘স্বীকার’ করলেন মুন্না

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার মুন্না ভগত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুক্রবার (২০ নভেম্বর) এ জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের জিআর শাখার নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। জিআর সূত্রে জানা যায়, শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার মুন্না ভগতকে আদালতে হাজির করেন। এসময় মুন্না স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি থাকায় তাবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টের সেমিতে স্বাগতিকরা

কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল ক্লাবটুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে স্বাগতিক চন্দনপুরের নাসির উদ্দীন ফুটবল একাদশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের ১০নং জার্সিধারী খেলোয়াড় আরিফ গোল করে দলকে এগিয়ে নেন। ২৮মিনিটে বিজয়ী দলের ১২নং জার্সিধারী খেলোয়াড় গোল করে ব্যাবধান বাড়িয়ে বিরতিতে যায়। বিরতীর পর দ্বিতীয়ার্ধে ১৮মিনিটে বিজয়ী দলের সেই ১২নং জার্সিধারীবিস্তারিত পড়ুন

২০২০ অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল, ভারতেই হবে ২০২২ সালে

করোনাভাইরাসের কারণে প্রথমে এক বছর পেছানো হয়েছিল, পরে বাতিলই করে দেয়া হলো ফিফা অনুর্ধ্ব-১৭ এবং অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ। তবে ২০২২ সালে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতেই আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালেই। কিন্তু করোনার কারণে সেটি এক বছর পিছিয়ে দেয়া হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা ছিল এই টুর্নামেন্ট। কিন্তু করোনা পরিস্থিতি উন্নতি হওয়া তো দুরে থাক, বরং দিন দিন খারাপ হচ্ছে। যে কারণেবিস্তারিত পড়ুন

ওজন কমাতে যে সহজ কাজগুলো করবেন পুরুষেরা

ওজন কমানো মোটেই মুখের কথা নয়, হোক সে পুরুষ কিংবা নারী। অনেকেই মনে করেন, ইন্টারনেটে ওজন কমানোর বিষয়ে যেসব টিপস পাওয়া যায় তা আসলে নারীর জন্য। কিন্ত পুরুষেরাও এক্ষেত্রে বঞ্চিত নন। তাদের স্বাস্থ্য সম্পর্কিত নানা টিপস মিলবে একটু সার্চ করলেই। আজ আন্তর্জাতিক পুরুষ দিবসে টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে পুরুষের ওজন কমানোর সহজ কিছু উপায়ের কথা। যারা নিজের যত্ন নেয়ার জন্য খুব একটা সময় বের করতে পারেন না তাদের জন্য এগুলোবিস্তারিত পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ধানের ট্রলি উল্টে নিহত ৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে পানিতে পড়ে ৭ কৃষক নিহত হয়েছেন। এতে আরও ৫ কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু , একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও লাওঘাটাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিতে এসপি কিংস

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিতে উঠেছে কলারোয়ার এসপি কিংস ফুটবল দল। কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় খেলায় সাতক্ষীরার সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করেছে কলারোয়ার এসপি কিংস। বুধবার (১৮ নভেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের এ খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ২২মিনিটে কলারোয়া এসপি কিংস ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় শিপন গোল করে দলকেবিস্তারিত পড়ুন

রোনালদো নেইমার গেছে, মেসি গেলেও কিছু বদলাবে না : লা লিগা সভাপতি

লিওনেল মেসি কি বার্সেলোনায় থাকবেন? গত মৌসুমে যে কাণ্ড হলো, তাতে মেসির আর বার্সার সঙ্গে ঘর করা কঠিন। আগামী মৌসুমে ‘ফ্রি’ ট্রান্সফারেই যে কোনো ক্লাবে নাম লেখাতে পারবেন আর্জেন্টাইন খুদেরাজ। ম্যানচেস্টার সিটিতে তিনি চলেই যাবেন, ধরে নিয়েছেন অনেকে। মেসি চলে যেতে পারেন, মানছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও। তবে কিছুটা দম্ভ নিয়েই যেন বললেন, মেসি চলে গেলেও লা লিগার তাতে কিছু যাবে আসবে না। বার্সা বোর্ডের সঙ্গে নানা বিরোধের জেরে গতবিস্তারিত পড়ুন

ধর্ষণে শাস্তি মৃত্যুদণ্ড ও ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করে বিল পাস

নারী ও শিশু নির্যাতন দমন আইনে ‘ধর্ষিতা’ শব্দটির পরিবর্তে ‘ধর্ষণের শিকার’ শব্দবন্ধ বসিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আনা বিল পাস হয়েছে। মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল- ২০০০’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে বিলটি গত ৮ নভেম্বর সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে মহিলা ও শিশুবিস্তারিত পড়ুন

ভাসুরের লালসায় শিকার ছোট ভাইয়ের স্ত্রী

নওগাঁর ধামইরহাটে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে ভাসুর (স্বামীর বড় ভাই) রুবেল হোসেনের (২৮) বিরুদ্ধে মামলা করেন। মামলার ৩ ঘণ্টার মধ্যে আসামিকে আটক করেছে পুলিশ। রুবেল হোসেন উপজেলার মউশড় গ্রামের দুদু মিয়ার ছেলে। গত ১৪ নভেম্বর ভুক্তভোগীর বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূর পরিবার সূত্রে জানায়, অভিযুক্ত রুবেল হোসেন ও তার ছোট ভাই একই বাড়িতে বসবাস করেন। গত ১৪বিস্তারিত পড়ুন