Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শেষবারের মতো মোহামেডান ও বঙ্গবন্ধুতে আসবেন বাদল রায়

যে ক্লাবের জার্সিতে ফুটবল খেলে লাখ লাখ মানুষরে হৃদয় জয় করেছেন সেই মোহামেডান ক্লাবে এবং যে মাঠের সবুজ ঘাসে ফুটবলের ফুল ফুটিয়েছেন সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায় শেষবারের মতো আসবেন সোমবার। বাদল রায়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১১ টায় মতিঝিলস্থ মোহামেডান ক্লাব প্রাঙ্গনে এবং বেলা ১২ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায়ের মরদেহ রাখা হবে ক্রীড়াঙ্গনের মানুষের শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর রাজধানীর সবুজবাগ কালি মন্দিরে বাদল রায়েরবিস্তারিত পড়ুন
ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি ফয়েজ, সাধারণ সম্পাদক দীপক

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি হিসেবে ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে দীপক শীল নির্বাচিত হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সেতু। রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত সংগঠনটির ৪০তম সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ২ দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন চা ও পাট শ্রমিকবৃন্দ। ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ স্লোগানে শুরু হয় ছাত্রবিস্তারিত পড়ুন
বাদল রায়ের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

দেশের কিংবদন্তি ফুটবলার, সংগঠক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এক শোকবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায় দেশের ক্রীড়াঙ্গনে এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি তার মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে করেছেনবিস্তারিত পড়ুন
চলেই গেলেন কিংবদন্তি ফুটবলার বাদল রায়

ক্রীড়াঙ্গনের সবাইকে কাঁদিয়ে চলেই গেলেন আশির দশকের মাঠ মাতানো কিংবদন্তি ফুটবলার বাদল রায়। আজ (রোববার) বিকেল ৫.৩৫ মিনিটে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ বাদল রায়। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল মোহামেডানের বাদল রায় হিসেবে খ্যতি অর্জন করা দেশের ফুটবলের অন্যতম এ তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। গত ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক এই ফুটবলার।বিস্তারিত পড়ুন
কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতির মৃত্যুতে কলারোয়ায় দোয়ানুষ্ঠান

কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক মন্টুর অকাল মৃত্যুতে কলারোয়া উপজেলা শ্রমিক লীগ গভীর ভাবে শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় রবিবার বিকালে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে শ্রমিক লীগ। বাসস্ট্যান্ডস্থ শ্রমিক লীগের কার্যালয়ে আয়োজিত দোয়াপূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনজুরুলবিস্তারিত পড়ুন
মিয়ানমার থেকে সাগরপথে এলো দেড় লাখ ইয়াবা

মিয়ানমার থেকে সাগরপথে চট্টগ্রামে আসা একটি ইয়াবার চালান আটক করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক ও এক লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোরে কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে ইয়াবার এই চালানটি আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন চান্দগাঁও থানার পরিদর্শক রাজেশ বড়ুয়া। আটক ব্যক্তির নাম মো. সোহেল। তিনি জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন
সরকার ৫জি সেবা দিতে পুরোপুরি প্রস্তুত

সরকার ৫জি সেবা দিতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় সিটিও ফোরাম বাংলাদেশ এবং মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব’র যৌথ উদ্যোগে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বেগবান করতে টেলিযোগাযোগের ভূমিকা শীর্ষক ওয়েবিনার সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘টেলিযোগাযোগ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক। এই খাত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অবকাঠামো নির্মাণের পাশাপাশি ডিজিটাল অর্থনীতিসহ সব ডিজিটাল রূপান্তরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিরাট অবদান রাখছে।বিস্তারিত পড়ুন
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘সেনাবাহিনী পদক’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য সেনাপ্রধানকে এই পদক দেয়া হলো। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গণভবনে সেনাবাহিনী প্রধানকে এই পদক দেন প্রধানমন্ত্রী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সেনাবাহিনী প্রধানের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাগআঁচাড়ার মহিষা

কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল ক্লাবটুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাগআঁচাড়ার মহিষা ফুটবল একাদশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় কলারোয়ার এমআর ফাউন্ডেশন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে মহিষা। খেলার প্রথমার্ধে মুহমুহ আক্রমনের মধ্য কোন দলই গোল করতে না পারায় গোল শুন্য ড্র থেকে বিরতিতে যায়। বিরতীর পর দ্বিতীয়ার্ধে ২৭মিনিটে বিজয়ী দলের ১০নং জার্সিধারী খেলোয়াড় হাসানুর একমাত্র বিজয় সুচক গোলটি করেন। রেফারির দায়িত্ব পালন করেন মোশারফবিস্তারিত পড়ুন
প্রাণহীন সব শিক্ষা প্রতিষ্ঠান, বিকল্প পদ্ধতি খুঁজতে বললেন বিশেষজ্ঞরা

অনলাইন ক্লাস কিংবা অ্যাসাইনমেন্ট- তাতেও করোনাকালের শিক্ষা ঘাটতি কতটা পোষানো যাবে, তা নিয়ে রয়েছে সংশয়। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প পদ্ধতি খুঁজতে হবে এখনই। তৈরি করতে হবে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের নিবিড় যোগাযোগ। আর চলতি বছরের ধাক্কা সামলাতে আগামী শিক্ষাবর্ষে ছুটি কমানো, শিক্ষাঘণ্টা বাড়ানো, পরীক্ষার চেয়ে চর্চার ওপর গুরুত্ব দেয়াসহ নানা ধরনের পরিকল্পনা চলছে বলে জানালেন শিক্ষা উপমন্ত্রী। আগের সেই চেনা কোলাহল নেই। শিক্ষার্থীদের উচ্ছলতায় বহুদিন মুখর হয়নি শ্রেণীকক্ষ। ৮ মাসের বেশি সময় ধরেবিস্তারিত পড়ুন

