Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভালো খেলেও হারলো গোগা
কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা

কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চন্দনপুরের নাসির উদ্দিন ফুটবল একাদশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শার্শার গোগা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। খেলার প্রথমার্ধে মুহুর্মহু আক্রমনের মধ্যে ১৩ মিনিটে চন্দনপুর নাসির উদ্দিন ফুটবল একাদশের ৯ নম্বর জার্সীধারি খেলোয়াড় এনামুল গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতীর পর দ্বিতীয়ার্ধে গোগা ফুটবল একাদশ গোলের জন্য মরিয়া হয়ে খেলেও নির্ধারিত সময়েবিস্তারিত পড়ুন
বিধ্বস্ত’ বার্সার প্রতিপক্ষ কিয়েভ

বিরতি শেষে আবারও শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। প্রথম দিন ডায়নামো কিয়েভের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়। আন্তর্জাতিক বিরতির পর, লিগ ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলো বার্সেলোনার ফুটবলাররা। ফলাফল, অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হার। চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে তাই দুশ্চিন্তায় কাতালান শিবির। যদিও পয়েন্ট তালিকার দিকে তাকালে স্বস্তি পাবে রোনাল্ড কোম্যান। জয়রথ ছুটতে থাকায়, টেবিলের শীর্ষে আছে দলটি। এ ম্যাচের আগে সবচেয়ে বড় খবর, ইউক্রেনিয়ানদের বিপক্ষেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুতে বাদল রায়কে শেষ শ্রদ্ধা জানালেন ক্রীড়াঙ্গনের মানুষ

যে মাঠের সবুজ ঘাসকে ক্যানভাস আর দুটি পা’কে তুলি বানিয়ে এঁকেছেন ফুটবলের নানা রঙিন ছবি, সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দুপুরে শেষবারের মতো বাদল রায় এসেছিলেন নিথর নিস্তব্ধ মরহেদ হয়ে। যে মাঠে বাদল রায়ের পায়ের কারুকাজ দেখে হাততালিতে স্টেডিয়াম মুখোরিত করতো হাজার হাজার মানুষ সেই মাঠে বাদল রায়কে শেষবারের মতো দেখতে এসে চোখের পানি ফেললেন তার অগ্রজ, সতীর্থ ও অনুজ ফুটবলাররাসহ অসংখ্য মানুষ। সারিবদ্ধ হয়ে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন দেশেরবিস্তারিত পড়ুন
চাকরি দেয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

শরীয়তপুরে এনজিওতে চাকরি দেয়ার কথা বলে এক গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ সোমবার (২৩ নভেম্বর) শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলায় শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দক্ষিণ মাহমুদপুর গ্রামের মৃত তেলাম সরদারের ছেলে রিজভী সরদারকে (২৬) আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, রিজভী সরদারের ছোট ভাইয়ের সঙ্গে শরীয়তপুর সদরে অবস্থিত বিএম আইডিয়াল কলেজে লেখাপড়া করতেন ওই গৃহবধূ। সেই সুবাদে রিজভীরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অনুর্ধ-১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে তালাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তালার শুভাষিনী ক্রিকেট একাডেমিকে ৩৩ রানে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিকরা। সোমবার (২৩নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কলারোয়া ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নিয়ে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪০ ওভারের খেলায় সবকটি উইকেট হারিয়ে ২৬৩রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইফুল ৫৪বলে ৮২রান, তপু ৩৩বলে ৩৬রান ও সুলতান ৩৯বলে ২৯রান করে। বোলিংয়ে তালার শুভাষিনী ক্রিকেট একাডেমির অমিত ৮ ওভারে ৫১রান দিয়ে ৬ উইকেট ওবিস্তারিত পড়ুন
নিজেদের মেলে ধরতে আত্মপ্রত্যয়ী সাব্বির-সৌম্য-বিজয়

ব্যাট হাতে ভক্তদের আর হতাশ করতে চান না। তাই নিজেকে নতুন করে চেনানোর প্রতিশ্রুতি দিয়েছেন এনামুল হক বিজয়। জন্মদিনে অন্য এক সাব্বির হওয়ার প্রত্যয় হার্ডহিটার সাব্বিরের। আর প্রেসিডেন্টস কাপে পারফরম্যান্স ভালো না হলেও এবার স্বরূপে ফিরতে চান সৌম্য সরকার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে নিজেদের পারফরম্যান্স নিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন এই তিন ব্যাটসম্যান। সাব্বির রহমান। ব্যাট হাতে স্কোর বোর্ডে ঝর তোলার সামর্থ্যের জানান দিয়ে এসেছিলেন জাতীয় দলে। দু’চারটে ম্যাচে প্রমাণও করেছেনবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার

ময়মনসিংহে নয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি মো. নাহিদকে (১৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাতে র্যাব কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব-১৪ কার্যালয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন বলেন, গত ৮ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলায় নয় বছরের এক শিশু পুকুরে গোসল করতে গেলে তাকে ধর্ষণ করেন প্রতিবেশী নাহিদ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাহিদকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় নারী ওবিস্তারিত পড়ুন
তিন গোলের জয়ে লিভারপুলের নতুন রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এনফিল্ডে শেষ কবে হেরেছে লিভারপুল?- এই প্রশ্নের উত্তর দিতে হয়তো মাথা চুলকাবেন দলের কোচ ইয়ুর্গেন ক্লপও। কেননা উত্তরটা খুঁজতে যে ফিরে যেতে হবে তিন মৌসুম আগে। গত তিন মৌসুমে ঘরের মাঠে কোনও লিগ ম্যাচ হারেনি অলরেডরা। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে ক্লপের শিষ্যরা। এনফিল্ডে একের পর ম্যাচ অপরাজিত থেকেই শেষ করছেন ফিরমিনো-মানেরা। সবশেষ লিস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে গড়েছে নতুন রেকর্ড। চোট জর্জরিত একাদশ নিয়েওবিস্তারিত পড়ুন
হত্যার পর ড্রামে ভরে লাশ গুমের চেষ্টা: গ্রেফতার ১

বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসট্যান্ডে ড্রামের ভেতর থেকে গৃহবধূ সাবিনা ইয়াসমিনের (৩৪) মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত খালেক হাওলাদারের স্ত্রী রহিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় খালেক হাওলাদারের গৌরনদীর মাহিলাড়া বিমেরপার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড় ও রশি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, সাবিনা ইয়াসমিনের খুনের ঘটনায় রহিমা বেগম ও তার স্বামী খালেক হাওলাদার জড়িত রয়েছেন। তবে সাবিনার মরদেহ উদ্ধারের পরবিস্তারিত পড়ুন
শেষবারের মতো মোহামেডান ও বঙ্গবন্ধুতে আসবেন বাদল রায়

যে ক্লাবের জার্সিতে ফুটবল খেলে লাখ লাখ মানুষরে হৃদয় জয় করেছেন সেই মোহামেডান ক্লাবে এবং যে মাঠের সবুজ ঘাসে ফুটবলের ফুল ফুটিয়েছেন সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায় শেষবারের মতো আসবেন সোমবার। বাদল রায়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১১ টায় মতিঝিলস্থ মোহামেডান ক্লাব প্রাঙ্গনে এবং বেলা ১২ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায়ের মরদেহ রাখা হবে ক্রীড়াঙ্গনের মানুষের শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর রাজধানীর সবুজবাগ কালি মন্দিরে বাদল রায়েরবিস্তারিত পড়ুন

