বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন গোলের জয়ে লিভারপুলের নতুন রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এনফিল্ডে শেষ কবে হেরেছে লিভারপুল?- এই প্রশ্নের উত্তর দিতে হয়তো মাথা চুলকাবেন দলের কোচ ইয়ুর্গেন ক্লপও।

কেননা উত্তরটা খুঁজতে যে ফিরে যেতে হবে তিন মৌসুম আগে। গত তিন মৌসুমে ঘরের মাঠে কোনও লিগ ম্যাচ হারেনি অলরেডরা।

চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে ক্লপের শিষ্যরা। এনফিল্ডে একের পর ম্যাচ অপরাজিত থেকেই শেষ করছেন ফিরমিনো-মানেরা।

সবশেষ লিস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে গড়েছে নতুন রেকর্ড। চোট জর্জরিত একাদশ নিয়েও ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি গত মৌসুমে প্রায় ত্রিশ বছর পর লিগ জেতা দলটির।

প্রায় চার দশক আগে ১৯৮১ সালে ঘরের মাঠে টানা ৬৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল লিভারপুল। সেবার তাদের অপরাজেয় যাত্রাটা থেমেছিল লিস্টারের কাছে হেরে। আর এবার লিস্টারকে হারিয়েই ৬৪ ম্যাচ অপরাজিত থাকার নিজেদের রেকর্ড গড়ল দলটি।

রোববার রাতে লিস্টারের বিপক্ষে রেকর্ডগড়া ম্যাচটিতে দুই গোল এসেছে ডিয়েগো জোতা ও রবার্তো ফিরমিনোর কাছ থেকে। এর আগে আত্মঘাতী খাত থেকে উপহার হিসেবে আসে প্রথম গোল। যা ভেঙেছিল লিস্টারের গোলের তালা।

করোনাভাইরাস ও ইনজুরির কারণে দলের নিয়মিত সদস্যদের মধ্যে অধিনায়ক জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, মোহামেদ সালাহ ও জো গোমেজকে এ ম্যাচে পায়নি লিভারপুল। আগে থেকেই ছিলেন না ভার্জিল ফন ডাইক।

এর সঙ্গে আবার যোগ হয় লিস্টার গোলরক্ষক কাস্পার এস্মাইকেলের অতিমানবীয় পারফরম্যান্স। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যেই লিভারপুলের তিনটি জোরালো আক্রমণ রুখে দেন লিস্টার গোলরক্ষক।

তবে নিজ দলের খেলোয়াড়কে থামানোর সাধ্য ছিল না তার। কর্ণার থেকে আসা বল হেডে ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়ান লিস্টার খেলোয়াড় জনি ইভানস। একের পর এক আক্রমণেও গোল না পাওয়া লিভারপুলের জন্য এটি ছিল বড় উপহার।

পরে প্রথমার্ধ শেষের মিনিট চারেক আগে গোল করেন জোতা এবং দ্বিতীয়ার্ধের চার মিনিট বাকি থাকতে স্কোরশিটে নাম তোলেন ফিরমিনো। দুজনের গোলই ছিল হেড থেকে। রবার্টসনের ক্রসে মাথা ছোঁয়ান জোতা, ফিরমিনো হেড করেন মিলনারের কর্ণারে।

এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের খুব কাছে পৌঁছে গেছে লিভারপুল। বর্তমানে নয় ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ২০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে টটেনহ্যাম হটস্পার। এছাড়া সমান ১৮ পয়েন্ট নিয়ে চেলসি তিনে ও লেস্টার চারে আছে।

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা