বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অনুর্ধ-১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে তালাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তালার শুভাষিনী ক্রিকেট একাডেমিকে ৩৩ রানে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিকরা।

সোমবার (২৩নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কলারোয়া ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নিয়ে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪০ ওভারের খেলায় সবকটি উইকেট হারিয়ে ২৬৩রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে সাইফুল ৫৪বলে ৮২রান, তপু ৩৩বলে ৩৬রান ও সুলতান ৩৯বলে ২৯রান করে।
বোলিংয়ে তালার শুভাষিনী ক্রিকেট একাডেমির অমিত ৮ ওভারে ৫১রান দিয়ে ৬ উইকেট ও শুভ ৬ ওভারে ৩১রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

তালার শুভাষিনী ক্রিকেট একাডেমি ২৬৪রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৩১রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে রিপন ৫০বলে ৪৩রান, শিমুল ৩৫বলে ২৬রান করে, সোয়েব ৪০বলে ৩২রান করেন ও অমিত ৩৬বলে ২২রান করেন।
বোলিংয়ে কলারোয়ার পক্ষে মুরাদ ৭ ওভারে ২৫রান দিয়ে ২টি উইকেট ও সুলতান ৮ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট লাভ করে।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৩২ রানে জয়লাভ করে।

ম্যাচটি পরিচালনা করেন মুরাদ ও সাকিব।

স্কোরারের দায়িত্ব পালন করেন আকতার।

কিছু সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ নাজমুল হাসনাইন মিলন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমী মাসুদ রানা, রায়হান, সোহেল, অয়েদ আলী, জাহাঙ্গীর প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান