শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাকরি দেয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

শরীয়তপুরে এনজিওতে চাকরি দেয়ার কথা বলে এক গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ সোমবার (২৩ নভেম্বর) শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।

মামলায় শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দক্ষিণ মাহমুদপুর গ্রামের মৃত তেলাম সরদারের ছেলে রিজভী সরদারকে (২৬) আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রিজভী সরদারের ছোট ভাইয়ের সঙ্গে শরীয়তপুর সদরে অবস্থিত বিএম আইডিয়াল কলেজে লেখাপড়া করতেন ওই গৃহবধূ। সেই সুবাদে রিজভীর সঙ্গে পরিচয় হয় ওই গৃহবধূর। প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় এবং বাবা-ভাই না থাকায় সংসার চালাতে চাকরি করবেন বলে রিজভীর সঙ্গে আলোচনা করেন তিনি। বেশ কিছুদিন ধরে রিজভী এনজিওতে চাকরি দেয়ার কথা বলে ওই গৃহবধূকে ঘুরাচ্ছেন। একপর্যায়ে রোববার (২২ নভেম্বর) চাকরির সাক্ষাতকার দেয়ার কথা বলে তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান রিজভী।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা সোহাগের সরকারি কোয়ার্টারে নিয়ে হাত-মুখ বেঁধে ওই গৃহবধূকে ধর্ষণ করেন রিজভী। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে দুজনকে আটক করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওয়ার্ডবয় রিজভীর চাচা আমির হোসেন সরদার তাদের ছাড়িয়ে নেন। এ ঘটনায় সঠিক বিচার পেতে ওই গৃহবধূ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, এনজিওতে চাকরির সাক্ষাতকার দেয়ার কথা বলে আমাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় রিজভী। সেখানে একটি কক্ষে (সোহগের কোয়ার্টার) নিয়ে আমার হাত-মুখ বেঁধে আমার সঙ্গে খারাপ কাজ করে রিজভী। আমি সব হারিয়েছি। তাই সঠিক বিচার পেতে রিজভীর বিরুদ্ধে মামলা করেছি।

অভিযুক্ত রিজভীর চাচা ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় আমির হোসেন সরদার বলেন, আমার ভাতিজা এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই। আমি এ বিষয়ে কিছু জানি না।

মামলার বাদীপক্ষের আইনজীবী মৃধা নজরুল কবির বলেন, ওই গৃহবধূকে এনজিওর চাকরি দেবে বলে ডেকে নিয়ে নির্জন একটি কক্ষে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি আমরা ট্রাইব্যুনালকে বুঝাতে সক্ষম হয়েছি। ট্রাইব্যুনাল মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য সংশ্লিষ্ঠ থানাকে নির্দেশ দিয়েছেন। এছাড়া মেয়েটির মেডিকেল পরীক্ষা যেন হয়, সেজন্য আবেদন করা হয়েছে। আমি আশাবাদী আমরা ন্যায় বিচার পাব। অপরাধীর বিচার হবে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসেনি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…