রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাণহীন সব শিক্ষা প্রতিষ্ঠান, বিকল্প পদ্ধতি খুঁজতে বললেন বিশেষজ্ঞরা

অনলাইন ক্লাস কিংবা অ্যাসাইনমেন্ট- তাতেও করোনাকালের শিক্ষা ঘাটতি কতটা পোষানো যাবে, তা নিয়ে রয়েছে সংশয়। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প পদ্ধতি খুঁজতে হবে এখনই। তৈরি করতে হবে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের নিবিড় যোগাযোগ। আর চলতি বছরের ধাক্কা সামলাতে আগামী শিক্ষাবর্ষে ছুটি কমানো, শিক্ষাঘণ্টা বাড়ানো, পরীক্ষার চেয়ে চর্চার ওপর গুরুত্ব দেয়াসহ নানা ধরনের পরিকল্পনা চলছে বলে জানালেন শিক্ষা উপমন্ত্রী।

আগের সেই চেনা কোলাহল নেই। শিক্ষার্থীদের উচ্ছলতায় বহুদিন মুখর হয়নি শ্রেণীকক্ষ। ৮ মাসের বেশি সময় ধরে এমন প্রাণহীন সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। করোনায় ঘরবন্দি শিক্ষার্থীদের ক্লাস কেবল অনলাইনে। ইংরেজি মাধ্যমে কোথাও কোথাও হচ্ছে পরীক্ষাও।
এক শিক্ষার্থী বলেন, অনলাইনে পরীক্ষার নেওয়ার আগে আমাদের একটু পড়ার সময় দেয়। তারপর পরীক্ষার সময় ক্যামেরার অন করে রাখতে হয়। এতে নানা সমস্যার মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হচ্ছে।

অনেক শিক্ষা প্রতিষ্ঠানই পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেয়ার যথাসাধ্য চেষ্টা করছে। পরীক্ষা না হলেও শুরু হয়েছে অ্যাসাইনমেন্ট জমা নেয়া। তবে এসবেও চলতি বছরের পাঠ্যসূচি কতটা রপ্ত করা যাবে, তা নিয়ে আছে সংশয়। অন্যদিকে, বড় একটি অংশ ইন্টারনেট বঞ্চিত। তাই শ্রেণীকক্ষে ফিরতে উদগ্রীব সব শিক্ষার্থী। তাদের একজন বলেন, স্কুল খোলা থাকলে ভালো হতো। কারণ ক্লাস করার সময় সরাসরি শিক্ষককে প্রশ্ন করতে পারতাম।

আরেক শিক্ষার্থীর মা বলেন, অনলাইন সুবিধা না থাকায় ক্লাস করতে পারছে না আমার মেয়ে। কিন্তু বাসায় পড়াশুনা করছে।
শিক্ষায় করোনার ধকল কাটাতে বিকল্প নানা উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।
এ বিষয়ে শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, এক নির্দিষ্ট অধ্যায় পড়ার জন্য যদি শিক্ষার্থীদের বলা হতো। এবং সেটা নির্দিষ্ট দিনের মধ্যে শেষ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা পড়াশুনা ভালোভাবে করতে পারতো।

আর ঘাটতি পুষিয়ে নিতে আগামী শিক্ষাবর্ষে বেশ কিছু পরিকল্পনার জানালেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, বিগত বছরের আমাদের যে পড়াটা মিস হয়ে গেছে, সেটা আগামী বছরের পড়াশুনার সঙ্গে যুক্ত করে পড়াতে হবে। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তুলে দিতে হতে পারে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেবল কওমি মাদ্রাসাগুলোই ফিরেছে আগের ছন্দে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ