Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গোদাগাড়ী-নাচোল সড়কের উপজেলার জৈটাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ী মহল্লার শাহ আলমের স্ত্রী মাকসুদা খাতুন (৫৫) ও তার ছেলে মাসুদ হোসেন (২৪)। মাসুদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, আত্মীয়ের বাড়ি থেকে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন মাসুদ।বিস্তারিত পড়ুন
শুধু আইন করেই নয়, ধর্ষণ বন্ধে ‘বিচার নিশ্চিত’ প্রয়োজন

দেশজুড়ে একের পর এক ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে তুমুল আন্দোলনের মুখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে সম্প্রতি অধ্যাদেশ জারি করা হয়। আগে কেবল সংঘবদ্ধ ধর্ষণ বা ধর্ষণের পর হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকলেও আইনের সংশোধনীতে ধর্ষণেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। কিন্তু আইনের এমন সংশোধনীর পরও বন্ধ হচ্ছে না ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা। এক্ষেত্রে অতীতে বিচারহীনতার নজিরকেই দায়ী করছেন আইনবিদরা। তারাবিস্তারিত পড়ুন
শ্যামলী-মোহাম্মদপুরের বিভিন্ন হাসপাতালে র্যাবের অভিযান

রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার বিভিন্ন হাসপাতালে অনিয়ম ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে একযোগে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার রাত পৌনে ১০টায় মোহাম্মদপুর ও শ্যামলীর বাবর রোড থেকে শুরু হয় এই অভিযান। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর ও শ্যামলীর মক্কা-মদিনা হাসপাতাল, নূরজাহান জেনারেল হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভুয়া চিকিৎসক ও অনিময়ের বিরুদ্ধে অভিযান চলছে। র্যাব-২ ও ডিজি হেলথ প্রতিনিধির সহযোগিতায় টাস্কফোর্সবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অনুর্ধ-১৪ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কেসিএ লায়ন

কলারোয়ায় অনুর্ধ-১৪ টি-২০ লিগ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে কেসিএ রয়েলকে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কেসিএ লায়ন। দু’টি দলই কলারোয়া ক্রিকেট একাডেমির অংশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কলারোয়ায় সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ওই ম্যাচে কেসিএ লায়ন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান নেয়। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে মুরাদ ৪০বলে ৫৪রান, সুলতান ৪০বলে ৪৩রান ও শাওন ৯বলে ১৬রান করেন। বোলিংয়ে কেসিএবিস্তারিত পড়ুন
ছয় মিনিটে দুই গোলে নাটকীয় ড্র রিয়ালের

দিন তিনেক আগে এল ক্লাসিকোর মতো উত্তেজনার লড়াইয়ে হেসেখেলে জিতেছে রিয়াল মাদ্রিদ। সেই দলটিকেই বড্ড বেশি অচেনা ঠেকল বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে। দুই গোল খেয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল জিনেদিন জিদানের দল। সেখান থেকে শেষ ৬ মিনিটের ঝলকে মান বাঁচিয়েছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন দলটি। মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মার্কাস থুরামের জোড়া গোলে ৫৮ মিনিটে ২-০তে পিছিয়ে পড়া রিয়াল ৮৭ মিনিটে করিমবিস্তারিত পড়ুন
মেসির বিপক্ষে খেলার আশা শেষ রোনালদোর

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ লড়াই। মাঠে আবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো তাই ঘরের মাঠে আজ (বুধবার) জুভেন্টাস-বার্সেলোনার মধ্যকার ম্যাচটি খেলতে মুখিয়েই ছিলেন। কিন্তু মেসি-রোনালদো দ্বৈরথ দেখার আর সৌভাগ্য হচ্ছে না ফুটবলপ্রেমীদের। মঙ্গলবার যে করোনা পরীক্ষায় আরও একবার পজিটিভ হয়েছেন রোনালদো। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনা পরীক্ষায় ‘ফেল’ করলেন পর্তুগিজ যুবরাজ। চলতি মাসে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন রোনালদো। এর প্রায় দুই সপ্তাহ পর ফেরবিস্তারিত পড়ুন
লিভারপুল-ম্যানসিটির সহজ জয়

চ্যাম্পিয়নস লিগে সহজ জয় পেয়েছে ইংলিশ দুই ক্লাব লিভারপুল আর ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে মিউজিল্যান্ডকে। ৩-০ গোলে মার্শেইকে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুর একাদশে মোহামেদ সালাহ, সাদিও মানে আর রবার্তো ফিরমিনোকে খেলাননি জার্গেন ক্লপ। প্রথমার্ধে লিভারপুলকে বেশ অচেনাই ঠেকেছে। গোলশূন্য বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন দিয়েগো জোতা। জেরদান শাচিরি ডি-বক্সের ডান দিকে পাস দেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে। তার বাড়ানো বল সহজেইবিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ছে

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ছে। তবে ছুটি কতদিন বাড়ানো হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। বৈঠকটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন। বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলাবিস্তারিত পড়ুন
এবার দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে মাদক উদ্ধার

পূজার রেশ কাটতে না কাটতেই ফের সক্রিয় হয়ে উঠেছে মুম্বাইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত মামলায় ফের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হলো দীপিকা পাড়ুকানের ম্যানেজার কারিশ্মা প্রকাশকে। এরই মধ্যে শোনা যাচ্ছে মঙ্গলবার কারিশ্মার বাড়িতে যান কর্মকর্তারা। সেখান থেকে মাদক উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকেই নাকি খোঁজ মিলছে না দীপিকার ম্যানেজারের। ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বেশ কিছুদিন পরে ঘটনায় মাদক যোগ খতিয়ে দেখার দায়িত্ব নিয়েছিল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপরই একেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পাথরঘাটা ফুটবল টুর্নামেন্টের সেমিতে দেবহাটার সখিপুর

সাতক্ষীরা সদরের পাথরঘাটা ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় ১-০ গোলে সাতক্ষীরার চুপড়িয়াকে হারিয়ে জয়লাভ করে দেবহাটার সখিপুর। মঙ্গলবার (২৭অক্টোবর) বিকালে পাথরঘাটা প্রাইমারী স্কুল মাঠে পাথরঘাটা ক্লাব আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলার প্রথমার্ধের ১৭মিনিটে সখিপুর ফুটবল একাদশের শরাফাত গোল করে এগিয়ে থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে নির্ধাারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১গোলেই চুপড়িয়া ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সখিপুর। রেফারির দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান আসাদ। সহযোগিতায় ছিলেন আজারুলবিস্তারিত পড়ুন

