Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় অ-১৪ ক্রিকেট ম্যাচে কালিগঞ্জকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় অনুর্ধ-১৪ প্রীতি ক্রিকেট ম্যাচে কালিগঞ্জ ক্রিকেট একাডেমিকে ৯৩ রানে হারিয়েছে স্বাগতিক কলারোয়া ক্রিকেট একাডেমি। রবিবার (১ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩৫ ওভারে ৩উইকেট হারিয়ে ২৭০রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে অপি ৯৯বলে ১০৮রানে অপরাজিত, ইনামুল ৫৪বলে ৬৪রানে অপরাজিত ও সাব্বির ৩৫বলে ৩৯রান করেন। বোলিংয়ে কালিগঞ্জের পক্ষে রেজাউল, ইমরান ও আরিফ ১টি করে উইকেট লাভবিস্তারিত পড়ুন
কলারোয়ার আলাইপুর ফুটবল টুর্নামেন্টে সেমিতে মির্জাপুর

কলারোয়ার কয়লা ইউনিয়নের আলাইপুর ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-৩গোলে পৌরসভাধীন গদখালি ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠেছে মির্জাপুর। রবিবার (১নভেম্বর) বিকালে আলাইপুর প্রাইমারি স্কুল মাঠে আলাইপুর তরুন সংঘ আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ২ মিনিটে কলারোয়ার মির্জাপুর ফুটবল দলের ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাহিম গোল করে দলকে এগিয়ে নেন। ২৩মিনিটে গদখালি ফুটবল দলের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে সমতায় থেকে নির্ধাতির সময়ের খেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পাথরঘাটা ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ভাড়ুখালী

সাতক্ষীরা সদরের পাথরঘাটা ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে কলারোয়াকে হারিয়ে জয়লাভ করেছে সাতক্ষীরার ভাড়ুখালী। শনিবার (৩১ অক্টোবর) বিকালে পাথরঘাটা প্রাইমারী স্কুল মাঠে পাথরঘাটা একাদশ ক্লাব আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলার প্রথমার্ধের ২৬মিনিটে কলারোয়া ফুটবল একাডেমির সায়েদ আলীর আত্নঘাতী গোলে সাতক্ষীরার ভাড়ুখালি প্রগতী সংঘ এগিয়ে থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ২৪মিনিটে কলারোয়ার ১২নম্বর জার্সিধারী খেলোয়াড় জাকির গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধাারিত সময়ে আর কোন গোল নাবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় তৈরি হচ্ছে কোরআনিক ভিলেজ

মালয়েশিয়ায় তৈরি হচ্ছে বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৫০০ মিলিয়ন রিঙ্গিত। প্রায় ২০ একর জায়গাজুড়ে তৈরি হবে মেগা প্রকল্পটি। গতকাল শুক্রবার মেগা প্রকল্পটির নকশা উন্মোচন হওয়ার পর মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিমন্ত্রী তান সেরি আনোয়ার মুসা তার ভেরিফায়েড ফেসবুক ও টুইটারে এক বার্তায় বলেন, ‘ধন্যবাদ সৃষ্টিকর্তা, কোরআনিক ভিলেজের নকশা চূড়ান্ত। সরকার ইতোমধ্যে প্রকল্পটিতে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সালে এর কাজ শুরু হবে। এটি মুসলিম বিশ্বের একমাত্র প্রকল্প। প্রকল্পে থাকছেবিস্তারিত পড়ুন
সাকিবের ‘ভাগ্যবান দশ’ ভক্তের একজন হতে পারেন আপনিও

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে না জানানোর অপরাধে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শাস্তি হয়েছিল দুই বছর, আকসুর তদন্তে ইতিবাচক সহযোগিতায় স্থগিত করা হয় এক বছরের শাস্তি। আইসিসির দেয়া এই এক বছরের শাস্তি কাটিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন সাকিব। অর্থাৎ এখন আর মাঠের ক্রিকেটে ফিরতে কোনো বাধা নেই সাকিবের সামনে। আর এদিনই নিজের ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের জন্যবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মাটিচাপা দেয়া স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজের একদিন পর বসতঘরের পাশে মাটিচাপা দেয়া অবস্থায় স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছর বয়সী শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট এলাকা থেকে গলাকাটা মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- জামষাইট গ্রামের মৃত মীর হোসেন খানের ছেলে আসাদ মিয়া (৫২), তার স্ত্রী পারভিন আক্তার (৪০) ও তাদের শিশুপুত্র লিয়ন (১২)। পারিবারিক বিরোধের জেরে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়েছেবিস্তারিত পড়ুন
মহানবীর (সা.) শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তিনি বলেন, হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহ-তায়ালা হজরত মুহাম্মদকে ‘রহমাতুল্লিল আলামিন’ তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেন। দুনিয়ায় তাঁর আগমন ঘটেছিল ‘সিরাজুম মুনিরা’ তথা আলোকোজ্জ্বল প্রদীপরূপে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেয়া এক বাণীতেবিস্তারিত পড়ুন
পৃথিবীতে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মহানবী (সা.)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাতে জর্জরিত পৃথিবীতে মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর আগমন ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল উপলক্ষে আমি বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, মহান আল্লাহ আমাদের প্রিয়নবীকে (সা.) এ পৃথিবীতেবিস্তারিত পড়ুন
জেমি-জামালে পূর্ণতা পেল জাতীয় দলের ক্যাম্প

প্রধান কোচ জেমি ডে, তার স্বদেশি সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার আগমনে পূর্ণতা পাচ্ছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে গত শুক্রবার শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ঠিক এক সপ্তাহ পর ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন প্রধান কোচ জেমি ডে, তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি ও নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলিক। এর পাশাপাশি অধিনায়ক জামাল ভূঁইয়াও বৃহস্পতিবার সকালে ঢাকা থেকেবিস্তারিত পড়ুন
উত্তরায় ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতাররা হলেন- আলমগীর হোসেন (৫০), ড্রাইভার লুৎফর রহমান ওরফে বুলেট (৩৭) ও নজরুল ইসলাম ওরফে জসিম (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো.বিস্তারিত পড়ুন

