মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সালমা-জাহানারাকে নিয়ে ‘মেয়েদের ‌আইপিএল’ শুরু আজ

কাগজে কলমে নাম ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’। তবে বেশি পরিচিত ‘মেয়েদের আইপিএল’ নামেই। দুবাইয়ে জমজমাট সে আসর শুরু হচ্ছে আজ (বুধবার) থেকে। এবার মেয়েদের আইপিএলে খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার-অলরাউন্ডার সালমা খাতুন আর পেসার জাহানারা আলম। আজ প্রথম দিনই মাঠে নামছে জাহানারার দল ভেলোসিটি। গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভার মুখোমুখি হবে তারা। আগামীকাল (বৃহস্পতিবার) হবে সবচেয়ে কাঙ্খিত লড়াইটি। জাহানারা মুখোমুখি হবেন তারই স্বদেশি সালমার। সালমার দলের নাম ট্রেইলব্লেজার্স। ভেলোসিটির হয়ে গত বছর ওমেন্সবিস্তারিত পড়ুন

পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টারকে হারাল রিয়াল

দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। বদলি হিসেবে নেমে শেষদিকে জিনেদিন জিদানের মুখে হাসি ফোটালেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। তাতেই রোমাঞ্চকর এক লড়াইয়ে ৩-২ গোলে ইন্টার মিলানকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে পেয়েছে নিজেদের প্রথম জয়। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই-ই হয়েছে। ৩৩ মিনিটের মাথায় দুই গোলে এগিয়ে যাওয়া রিয়াল পরের দিকে দুই গোল হজম করে বিপদ দেখছিল। তখনই ত্রাতারবিস্তারিত পড়ুন

জোতার হ্যাটট্রিক, পাঁচ গোলের জয়ে উড়ছে লিভারপুল

লিভারপুলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত আটলান্টা। ম্যাচের ফল বলছে না, ঘরের মাঠে কতটা লড়েছে ইতালিয়ান ক্লাবটি। কিন্তু লিভারপুলের গতির সঙ্গে তারা পেরে উঠেনি। টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ইয়ুর্গান ক্লপের দল। তাতে চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে অলরেডরা। ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোতা। একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ আর সাদিও মানে। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে ম্যাচটিতে। তবেবিস্তারিত পড়ুন

বায়ার্নের ১৩ মিনিটের ঝলক

২-২ সমতা ছিল ৭৯ মিনিট পর্যন্ত। সালসবুর্গের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কাতেই ছিল বায়ার্ন মিউনিখ। সেখান থেকে অবিশ্বাস্য এক পারফরম্যান্স উপহার দিয়েছে চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ ১৩ মিনিটে ৪ গোল করেছে বায়ার্ন। তাতে অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে সালসবুর্গকে ৬-২ গোলের বড় ব্যবধানেই হারিয়েছে হান্স ফ্লিকের দল। আসরে টানা তৃতীয় ম্যাচে তারা পেয়েছে জয়ের দেখা। অথচ ম্যাচের চতুর্থ মিনিটেই মেরগিম বেরিশার গোলে এগিয়ে গিয়েছিল সালসবুর্ক। ২১ মিনিটে প্রতিপক্ষকেবিস্তারিত পড়ুন

স্যামুয়েলসের বিদায়ে জড়িয়ে রইলো বাংলাদেশের নাম

পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন মারলন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই অভিজ্ঞ সেনানীর বিদায়ের সঙ্গে জড়িয়ে রইলো বাংলাদেশের নামটি। সর্বশেষ যে টাইগারদের বিপক্ষেই খেলতে দেখা গিয়েছিল তাকে, ২০১৮ সালের ডিসেম্বরে। ‘ক্রিকইনফো’কে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানিয়েছেন, চলতি বছরের জুনেই অবসরের বিষয়টি বোর্ডকে অবহিত করেন স্যামুয়েলস। অবশেষে সেটা প্রকাশ্যে আসলো। ৩৯ বছর বয়সী স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১টি টেস্ট, ২০৭ ওয়ানডে আর ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৭ সেঞ্চুরিসহ করেছেন ১১বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে শ্যামনগরকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে শ্যামনগর ক্রিকেট কোচিংকে ৩৭রানে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিক কলারোয়া ক্রিকেট একাডেমি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩০ ওভারে ৯উইকেট হারিয়ে ২১১রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে আক্তার ৪৯বলে ৪৩রান, সাজিদুল করিম তপু ৩৪বলে ৩৫রান ও শাহ আলম অপরাজিত ১৮বলে ২৬রান করেন। বোলিংয়ে শ্যামনগর ক্রিকেট কোচিং এর পক্ষে রাজু, মাসুম ও টুটুলবিস্তারিত পড়ুন

জেলহত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর। বাঙালি জাতির কলঙ্কময় একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপদ প্রকোষ্ঠে ঢুকে একদল দুষ্কৃতকারী হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকদের ইচ্ছায় গঠিত মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই চার নেতা। যার কারণেবিস্তারিত পড়ুন

পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরে শুরু : সিইসি

জানুয়ারির মধ্যে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেসব পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে, সেগুলোর ভোট আগামী ডিসেম্বরের শেষ দিকে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপাতত পাঁচ ধাপে এসব নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। ইসির আশা, পৌরসভার সাধারণ নির্বাচন মে মাসের মধ্যে সম্পন্ন করা যাবে। পৌরসভার নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সোমবার (২ নভেম্বর) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান প্রধানবিস্তারিত পড়ুন

ফের লকডাউনের চিন্তা আপাতত নেই সরকারের

ফের লকডাউনের চিন্তা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠকে বৈশ্বিক মহামারির বিপর্যয় থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজ প্রণয়ন এবং তা বাস্তবায়ন-অগ্রগতির বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। মন্ত্রিপরিষদ সচিববিস্তারিত পড়ুন

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে দুই কিশোর

গাজীপুরে দুই কিশোর মিলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে হত্যার পর মরদেহ বালুর নিচে চাপা দিয়ে রাখার ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২ নভেম্বর) বিকেলে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হচ্ছে- যশোরের ঝিকরগাছা থানার কুন্দিপুর এলাকার মো. আব্দুল করিমের ছেলে মো. রাসেল ওরফে রাহুল (১৪) ও গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার নসিব সিকদারের ছেলে সবুজ (১৪)। বিকেলে গাজীপুর পিবিআইয়ের কার্যালয়ে এক প্রেসবিস্তারিত পড়ুন