শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে শ্যামনগরকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে শ্যামনগর ক্রিকেট কোচিংকে ৩৭রানে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিক কলারোয়া ক্রিকেট একাডেমি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি।
নির্ধারিত ৩০ ওভারে ৯উইকেট হারিয়ে ২১১রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে আক্তার ৪৯বলে ৪৩রান, সাজিদুল করিম তপু ৩৪বলে ৩৫রান ও শাহ আলম অপরাজিত ১৮বলে ২৬রান করেন।
বোলিংয়ে শ্যামনগর ক্রিকেট কোচিং এর পক্ষে রাজু, মাসুম ও টুটুল ২টি করে উইকেট লাভ করেন৷

শ্যামনগর ক্রিকেট কোচিং ২১২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩৪ ওভার ২বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৭৪রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মাসুম ৪৪বলে ৪৬, টুটুল ৩৮ বলে ৩৪ ও রাজু ২০ বলে ২২ রান করেন।
বোলিংয়ে কলারোয়ার পক্ষে অসিম ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট, ইনামুল ৩ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট, সাহিদ ও বাপ্পি ১টি করে উইকেট লাভ করেন।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৩৭রানের জয় পায়।

ম্যাচটি পরিচালনা করেন জাহাঙ্গীর ও আল আমিন।

স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাশ।

বুধবার (৪ নভেম্বর) সকালে একই মাঠে যশোরের সাদিয়া ক্রিকেট একাডেমি জুনিয়র বনাম কলারোয়া ক্রিকেট একাডেমি জুনিয়র মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলে কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত