বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে যশোরকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে যশোর সাদিয়া ক্রিকেট একাডেমির জুনিয়র দলকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিক কলারোয়া ক্রিকেট একাডেমির জুনিয়র দল।

বুধবার (৪ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যশোরের সাদিয়া ক্রিকেট একাডেমির জুনিয়র দল৷ ব্যাটিংয়ে নেমে তারা নির্ধারিত ৩৫ ওভারের খেলায় ৩২ওভার ৪বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে লাবিব ৪৩বলে ৩৬রান, মুন ৩৩ বলে ২৫রান করেন।

বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির জুনিয়র দল এর পক্ষে রাসেল ৩ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট, মাসুম ও মুরাদ ২টি করে উইকেট লাভ করেন৷

কলারোয়া ক্রিকেট একাডেমির জুনিয়র ১৩৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ১ বল খেলে কোনো উইকেট না হারিয়ে ১৩৯রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে সুলতান ৪৪বলে ৫৪রান করে রিটায়ার্ড হন৷ রবিন ৪৫বলে ২৮রান অপরাজিত ও মুরাদ অপরাজিত ১৩বলে ২৫ রান করেন।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ১০উইকেটে বিশাল জয় পায়।

ম্যাচটি পরিচালনা করেন সাজিদুল করিম তপু ও শাওন।

স্কোরারের দায়িত্ব পালন করেন রায়হান।

কিছু সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন, ক্রিকেট প্রেমী জাহাঙ্গীর, আল শাহারিয়ার রিমু প্রমুখ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে একই মাঠে কলারোয়া ক্রিকেট একাডেমি জুনিয়র বনাম তালার শুভাষিনী ক্রিকেট একাডেমি জুনিয়র এর মধ্য প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলে কলারোয়া ক্রিকেট একাডেমির নাজমুল হাসনাইন মিলন জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব