রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বায়ার্নের ১৩ মিনিটের ঝলক

২-২ সমতা ছিল ৭৯ মিনিট পর্যন্ত। সালসবুর্গের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কাতেই ছিল বায়ার্ন মিউনিখ। সেখান থেকে অবিশ্বাস্য এক পারফরম্যান্স উপহার দিয়েছে চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শেষ ১৩ মিনিটে ৪ গোল করেছে বায়ার্ন। তাতে অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে সালসবুর্গকে ৬-২ গোলের বড় ব্যবধানেই হারিয়েছে হান্স ফ্লিকের দল। আসরে টানা তৃতীয় ম্যাচে তারা পেয়েছে জয়ের দেখা।

অথচ ম্যাচের চতুর্থ মিনিটেই মেরগিম বেরিশার গোলে এগিয়ে গিয়েছিল সালসবুর্ক। ২১ মিনিটে প্রতিপক্ষকে তারা সমতায় ফেরার সুযোগ করে দেয় ফাউল করে। পেনাল্টিতে সহজেই গোল করেন লেভাদোভস্কি।

বিরতির আগে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে টমাস মুলারের ক্রস সালসবুর্গ ডিফেন্ডার ক্রিস্টেনসেনের মাথায় লেগে জড়িয়ে যায় জালে।

দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে সালসবুর্গকে সমতায় ফেরান মাসাইয়া ওকুগাওয়া। ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচটি। কে জানতো, শেষ সময়ে এমন দুঃস্বপ্ন অপেক্ষা করছে স্বাগতিকদের!

৭৯ মিনিটে জেরোমে বোয়েটাংয়ের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এর চার মিনিট পর আরেক গোল লেরয় সানের। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোভস্কি।

আর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সালসবুর্গের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লুকাস হার্নান্দেজ। ১৩ মিনিটের ব্যবধানে চারবার জাল কাঁপিয়ে ৬-২ গোলের জয় নিশ্চিত করে বায়ার্ন।

এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে আছে বায়ার্ন। গ্রুপের আরেক ম্যাচে লোকোমোতিভ মস্কোর মাঠে ১-১ গোলে ড্র করা অ্যাটলেটিকো মাদ্রিদ ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ২ পয়েন্ট নিয়ে তিনে লোকোমোতিভ। সবার শেষে থাকা সালসবুর্গের পয়েন্ট ১।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান