রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাকিবের ‘ভাগ্যবান দশ’ ভক্তের একজন হতে পারেন আপনিও

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে না জানানোর অপরাধে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শাস্তি হয়েছিল দুই বছর, আকসুর তদন্তে ইতিবাচক সহযোগিতায় স্থগিত করা হয় এক বছরের শাস্তি।

আইসিসির দেয়া এই এক বছরের শাস্তি কাটিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন সাকিব। অর্থাৎ এখন আর মাঠের ক্রিকেটে ফিরতে কোনো বাধা নেই সাকিবের সামনে। আর এদিনই নিজের ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছেন সাকিব।

নিষেধাজ্ঞার কারণে গত এক বছর ক্রিকেটীয় কার্যক্রমের সঙ্গে একপ্রকার বিচ্ছেদেই থাকতে হয়েছে সাকিবকে। ফলে তার সবশেষ খবরাখবর খুব কমই পেয়েছেন ভক্ত-সমর্থকরা। তাদের জন্য সুখবরই দিয়েছেন সাকিব। শিগগিরই নিজের ইউটউব চ্যানেলে লাইভে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুধু তাই নয়, এ লাইভে তিনি উত্তর দেবেন ১০টি প্রশ্নের। সেই প্রশ্নগুলো আবার বাছাই করা হবে তারই সেরা ভক্তদের করা প্রশ্নের মধ্য থেকে। এ বিষয়ে জানিয়ে নিজের ফেসবুক পেজে বিস্তারিত ঘোষণা দিয়েছেন সাকিব। সেই পোস্টের মন্তব্যের ঘর থেকে বাছাইকৃত ১০টি প্রশ্নের উত্তর দেবেন সাকিব।

সাকিব ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার প্রতি সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দেখে আমি অভিভূত। তাই, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ইউটিউব লাইভ সেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবো আমি নিজে।’

‘যদি প্রশ্ন করতে চান আমাকে, দেরি না করে কমেন্টবক্সে লিখে ফেলুন আপনার প্রশ্নটি। কমেন্ট থেকে বাছাই করে ১০ জন কমেন্টকারীর প্রশ্নের উত্তর দেবো আমি।’

‘এই মুহূর্তে আমি ভাবছি শুধুই ক্রিকেটের মাঠে ফিরে আপনাদের প্রত্যাশা কীভাবে পূরণ করবো সেটা নিয়ে।’

চাইলে আপনিও হতে সেই ভাগ্যবান দশজনের একজন, যার প্রশ্নের উত্তর দেবেন সাকিব। এ জন্য শুধু করতে হবে একটি কাজ; তা হলো সাকিবের পোস্টে গুরুত্বপূর্ণ ও যুক্তিযুক্ত প্রশ্ন করা। যেটি উত্তর দেয়ার মতো মনে হলেই কেবল বাছাই করবেন সাকিব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান