শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অ-১৪ ক্রিকেট ম্যাচে কালিগঞ্জকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় অনুর্ধ-১৪ প্রীতি ক্রিকেট ম্যাচে কালিগঞ্জ ক্রিকেট একাডেমিকে ৯৩ রানে হারিয়েছে স্বাগতিক কলারোয়া ক্রিকেট একাডেমি।

রবিবার (১ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩৫ ওভারে ৩উইকেট হারিয়ে ২৭০রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে অপি ৯৯বলে ১০৮রানে অপরাজিত, ইনামুল ৫৪বলে ৬৪রানে অপরাজিত ও সাব্বির ৩৫বলে ৩৯রান করেন।
বোলিংয়ে কালিগঞ্জের পক্ষে রেজাউল, ইমরান ও আরিফ ১টি করে উইকেট লাভ করেন।

কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ২৭১রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৯ ওভার ৫বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৭৭রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইয়াসিন ১৭বলে ২৭রান করে, রেজাউল ১৮বলে ১৩রান রমিম ও তামিম ১২ রান করে করেন।
বোলিংয়ে কলারোয়ার পক্ষে হাসান, সোহান ও সুলতান ২টি করে উইকেট উইকেট লাভ করেন।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৯৩রানের বিশাল জয় পায়।

ম্যাচটি পরিচালনা করেন সাজিদুল করিম তপু ও জাহিদ।

স্কোরারের দায়িত্ব পালন করেন রায়হান।

কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলনসহ অন্যরা খেলা চলাকালীন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল