শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পাথরঘাটার জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে আটুলিয়া কে হারিয়ে সাতক্ষীরার পাথরঘাটা জয়লাভ করেছে।
‘মাদককে না বলুন, ফুটবলকে হ্যাঁ বলুন’; ‘মাদক মুক্ত সমাজ গঠনের’ প্রত্যয়ে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে কেঁড়াগাছি ফুটবল মাঠে পর্দা উঠলো শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

রবিবার (১ নভেম্বর) বিকালে উদ্বোধনী খেলায় শুরু থেকে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও গোলশূন্য নিয়ে বিরতিতে যায়। বিরতির পরে খেলা শুরুর ১০ মিনিটে পাথরঘাটা ফুটবল একাদশের ৬নম্বর জার্সি পরিহিত খেলোয়ার মইদুল ১টি গোল করে দলকে এগিয়ে নেন। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় আটুলিয়াকে হারিয়ে ১-০ গোলে পাথরঘাটা জয়লাভ করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিঞা ফারুক হোসেন স্বপন। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন।

ধারাভাষ্যে ছিলেন বিশিষ্ট ব্যাংকার কামরুজ্জামান ও কেঁড়াগাছি ইউনিয়ন প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি তৌহিদুজ্জামান।

ম্যাচটিতে পাথরঘাটা ফুটবল একাদশের মহিদুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
তিনি বলেন, ‘যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। এজন্য খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন রয়েছে। তাই যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে আমাদেরকে গ্রামীন পর্যায়ে খেলাধুলার আয়োজন করতে হবে।’

ইউপি সদস্য মইদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মনসুর আলীর পরিচালনায় বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, আ.লীগ নেতা অধ্যাপক আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান, ইউপি সদস্য ইয়ার আলী, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।

আগামি মঙ্গলবার সাতক্ষীরার বাঁশদহা‌ ও ভাদড়ার মধ্যে টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত