বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এলপিএলে দল কিনল সালমান খানের পরিবার

গল গ্ল্যাডিয়েটরস, কলম্বো কিংস, ক্যান্ডি তাস্কার্স, ডাম্বুলা হকস ও জাফনা স্ট্যালিয়নস- এই পাঁচ দলের অংশগ্রহণে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। সে লক্ষ্যে গত ১৯ অক্টোবর (সোমবার) হয়ে গেছে এলপিএলের প্লেয়ার্স ড্রাফট। যেখানে বিশজনের বেশি বিদেশি খেলোয়াড়কে কিনে নিয়েছে এই পাঁচ দল। আর এবার এলপিএলে যুক্ত হলো বলিউডের বড় তারকা সালমান খানের নাম। এলপিএলের পাঁচ দলের অন্যতম ক্যান্ডি তাস্কার্সের মালিকা কিনে নিয়েছেন সালমান খানেরবিস্তারিত পড়ুন

অ্যাটলেটিকোর জালে বায়ার্নের হালি

শক্তির বিচারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সামনের সারিতেই থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদের নাম। কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ঠিক পাত্তাই পেল না তারা, হজম করেছে এক হালি গোল। বিব্রতকর পরাজয়েই ফিরতে হয়েছে ঘরে। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন জার্মান ক্লাব বায়ার্ন। মাস দুয়েক আগে প্যারিস সেইন্ট জার্মেইকে ১-০ গোলে হারিয়ে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল বায়ার্ন। অ্যাটলেটিকোকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমের শুরুটাওবিস্তারিত পড়ুন

দৌড়াতে গিয়ে ইনজুরির শিকার মাশরাফি

তিনি অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়েননি। আনুষ্ঠানিক অবসরের ঘোষণাও দেননি মাশরাফি। বরং বারবার আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি জাতীয় দলের হয়ে আরও কিছুদিন ওয়ানডে খেলতে চান। তারপরও করোনা আক্রান্ত হওয়ার পর ফিটনেসে ঘাটতি থাকা এবং সে অর্থে প্র্যাকটিসে না থাকায় চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে কোনো দলেই নেই মাশরাফি। যদিও তিনি কিছুদিন পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন। এ খবর আগেই জানা। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছেন টি-টোয়েন্টি টুর্নামেন্টেবিস্তারিত পড়ুন

আবারও ঘরের মাঠে হারল রিয়াল

আবারও ঘরের মাঠে হারল রিয়াল স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে খেলা সবশেষ ম্যাচে তুলনামূলক দুর্বল কাদিজের কাছে হেরে গিয়েছিল লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সে তুলনায় বেশ শক্তিশালীই বলা চলে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে। তাদের বিপক্ষেও ঘরের মাঠে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। শাখতারের বিপক্ষে জিতে কাদিজ ম্যাচের হতাশা ভোলার একটা সুযোগ ছিলো রিয়ালের সামনে। উল্টো পরপর দ্বিতীয় পরাজয়ে ব্যর্থতার পাল্লা আরও ভারী করল তারা। তাও কি না উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো বড়বিস্তারিত পড়ুন

কবরস্থানে নড়েচড়ে ওঠা সেই শিশু মারা গেছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণার কয়েক ঘণ্টা পর কবরস্থানে নড়েচড়ে ওঠা সেই নবজাতক মারা গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালেই মারা যায় শিশুটি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। নবজাতকের বাবা ইয়াসিনও বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ছয় মাস ১৬ দিনের অন্তঃসত্ত্বা অসুস্থ স্ত্রী শাহিনুর বেগমকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন বাসচালক ইয়াসিন। তাকে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করাবিস্তারিত পড়ুন

স্বর্ণালঙ্কার আমদানির অনুমতি

স্বর্ণবারের পাশাপাশি এবার স্বর্ণালঙ্কার আমদানির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অনুমোদিত ডিলাররাই এখন বৈধভাবে স্বর্ণালঙ্কার আমদানি করতে পারবেন। এক্ষেত্রে স্বর্ণ আমদানি নীতিমাল ২০১৮ অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়, স্বর্ণ আমদানি নীতিমালা ২০১৮ অনুসরণ করেই অনুমোদিত ডিলাররা স্বর্ণালঙ্কার আমদানি করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে অনুমোদিত ডিলারের মাধ্যমে স্বর্ণ আমদানিরবিস্তারিত পড়ুন

কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে : শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হলেও কারিগরির পরীক্ষা হবে। এ শিক্ষা হাতে-কলমে শিখতে হয় বলে তাদের পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরীবিস্তারিত পড়ুন

চার খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করল বার্সেলোনা

এবারের দলবদলের মৌসুমটা পুরোপুরি তিক্ত অভিজ্ঞতাসম্পন্ন ছিলো বার্সেলোনার জন্য। প্রথমত, দলের অধিনায়ক লিওনেল মেসি ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন; যা নিয়ে নানান নাটকীয়তা চলে প্রায় দেড় সপ্তাহ ধরে। সেই ঝামেলা মিটিয়ে আরও এক মৌসুম বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন মেসি। কিন্তু এরপর আবার দলের নতুন কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, টাকার অভাবে নিজের মনমতো দল সাজাতে পারেননি তিনি। এছাড়া বেশ কিছু খেলোয়াড়কে স্রেফ নামমাত্র মূল্যে বিক্রি করেছে বার্সেলোনা। সবমিলিয়ে ট্রান্সফার উইন্ডোর ব্যর্থতাটা বেশ বড়বিস্তারিত পড়ুন

জাদুকরী পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগে মেসির অনন্য রেকর্ড

ক্লাব ফুটবলে সবশেষ গত ২৮ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে গোল করেছিলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। এরপর বার্সেলোনার হয়ে আরও তিনটি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি এ আর্জেন্টাইন সুপারস্টার। যার ফলে তার পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে যায় নানান আলোচনা। এসবে থোড়াই কেয়ার করেন মেসি! তিনি জ্বলে উঠলেন নিজের মতো করেই। উয়েফা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নিজে গোল করলেন একটি, করালেন একটি এবং সাহায্য করলেন আরও একটি গোলে। মেসির স্বাভাবিক পারফরম্যান্সেরবিস্তারিত পড়ুন

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সঙ্কেত

সাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বুধবার আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে; যা বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরগুলো ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বরবিস্তারিত পড়ুন