Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন চূড়ান্ত হচ্ছে

আগামী ২০২১ শিক্ষাবর্ষের ছুটির খসড়া তালিকা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের জন্য শিগগির মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা এ তালিকা অনুমোদন দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। এ ছুটির ভিত্তিতে অনুমোদিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী বছরের ক্লাস-ছুটি-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি আটদিন। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি হলেওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পাথরঘাটা ফুটবল টুর্নামেন্টের সেমিতে তালা

সাতক্ষীরা সদরের পাথরঘাটা ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে কলারোয়ার এমআর ফাউন্ডেশনকে হারিয়ে জয়লাভ করে তালা ফুটবল দল। শনিবার (২৪অক্টোবর) বিকালে পাথরঘাটা প্রাইমারী স্কুল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলার প্রথমার্ধের ১১মিনিটে তালার ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে এগিয়ে থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ৯মিনিটে কলারোয়া এমআর ফাউন্ডেশের রায়হান গোল করে দলকে সমতায় ফেরান। পরে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে কলারোয়া এমআর ফাউন্ডেশনকে হারিয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আগরদাড়িতে লিগ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে চুপড়িয়ার জয়

সাতক্ষীরার আগরদাড়িতে লিগ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে আগরদাড়ি জাহাঙ্গীর ফুটবল দলকে ৩-২গোলে হারিয়ে জয়লাভ করেছে চুপড়িয়া ফুটবল দল। শনিবার (২৪অক্টোবর) বিকালে আগরদাড়ি ফুটবল মাঠে ৪ দলীয় লিগ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলার প্রথমার্ধে ১-১ গোলে সমতা থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে চুপড়িয়া ফুটবল একাদশ পর পর ২টি গোল করেন। পরে জাহাঙ্গীর ফুটবল দল ১টি গোল শোধ করেও রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত নিজেদের পরাজয় এড়াতে পারেনি। রেফারির দায়িত্ব পালন করেন হাফিজুর রহমানবিস্তারিত পড়ুন
টিভিতে নেই লা লিগা, অ্যাপে দেখা যাবে ‘এল ক্লাসিকো’

এখন আর টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় না স্প্যানিশ লা লিগার কোনো খেলা। কোনো টিভি চ্যানেলের সঙ্গে চুক্তি না করে লা লিগার সম্প্রচার সত্ত্ব বিক্রি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কাছে। যে কারণে লা লিগার সব ম্যাচ এখন দেখতে হয় ফেসবুক লাইভের মাধ্যমে। তবে নতুন মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ অর্থাৎ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের আগে ভক্ত-সমর্থকদের জন্য এক সুখবরই দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। এখন থেকে শুধু ফেসবুক লাইভেবিস্তারিত পড়ুন
করোনা আক্রান্ত রোনালদোর জন্য মেসির বার্তা

আগামী বুধবার (২৮ অক্টোবর) উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে রয়েছে মেসির বার্সেলোনা ও রোনালদোর জুভেন্টাস। নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার মুখোমুখি হবে এ দুই দল। বার্সা ও জুভের ম্যাচটি নিয়ে কোনো সংশয় নেই, তবে অনিশ্চয়তায় পড়ে গেছে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই। রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এ ম্যাচ দিয়েই প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামতেন এ দুই বিশ্বতারকা। কিন্তুবিস্তারিত পড়ুন
সেন্টমার্টিনে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্র উপকূলকে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে বন্ধ রয়েছে কক্সবাজারের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের জাহাজ চলাচল। ফলে বুধবার (২১ অক্টোবর) ও তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে থেকে যাওয়া প্রায় দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তাদের অনেকেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফিরে আসার কথা ছিল। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বুধবার দুপুরে আবহাওয়াবিস্তারিত পড়ুন
মেহেরপুরে সমাজসেবা অফিসের কর্মীকে কুপিয়ে হত্যা

মেহেরপুর শহরের থানাপাড়ায় সমাজসেবা অফিসের পৌরশাখার মাঠকর্মী ফারুক আহম্মেদকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর থানার পাশে এ ঘটনা ঘটে। নিহত ফারুক আহম্মেদ শহরের থানাপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। তার দুটি ছেলে সন্তান রয়েছে। মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে থানাপাড়া মোড়ের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ফারুক। বাড়ির ঠিক ২০ গজ পূর্বে থানার পাশে কয়েকজন সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়েবিস্তারিত পড়ুন
আদালতে মাকে ৫ টুকরো করে হত্যার বর্ণনা দিল ছেলে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে নুরজাহান বেগমকে (৪২) পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় তার ছেলে হুমায়ুন কবিরসহ দুইজন নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট্র আদালতে হুমায়ুন কবির ও তার মামাতো বোনের স্বামী সুমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তারা আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস মোসলেহ উদ্দিন মিজান জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও মামলারবিস্তারিত পড়ুন
২৭ অক্টোবর থেকে মোবাইল ব্যাংকিংয়ের এক হিসাবেই সব লেনদেন

>> এক হিসাবেই থাকছে সব মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সুবিধা >> ২৭ অক্টোবর থেকে ইন্টার-অপারেবিলিটি সেবা চালু হচ্ছে >> যারা এখনও পারেনি তাদের জন্য আগামী ৩১ মার্চ সময় নির্ধারণ দেশে নগদ অর্থ লেনদেন হ্রাস ও মোবাইল ব্যাংকিং (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস) সেবা আরও জনপ্রিয় করতে এবার ইন্টার-অপারেবিলিটি (আন্তঃব্যবহারযোগ্যতা) সিস্টেম চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৭ অক্টোবর থেকে এটি চালু হচ্ছে বলে এক সার্কুলারে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এমএফএস সেবার মাধ্যমেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অনুর্ধ-১৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শনিবার

কলারোয়া একাডেমি কাপ অনুর্ধ-১৪ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার (২৪অক্টোবর) দুপুর ১২টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়ার কেসিএ লায়ন বনাম কেসিএ রয়েল এর মধ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে খুলনা বিভাগীয় বিসিবি সাউথ জোন এর প্রধান কোচ তৃণমূলের ক্রিকেট গড়ার কারিগর মনোয়ার আলী মনু। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাতক্ষীরা জেলা কোচ মোফাচ্ছেরুন ইসলাম তপু, উপজেলা ক্রীড়া সংস্থারবিস্তারিত পড়ুন

