শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেহেরপুরে সমাজসেবা অফিসের কর্মীকে কুপিয়ে হত্যা

মেহেরপুর শহরের থানাপাড়ায় সমাজসেবা অফিসের পৌরশাখার মাঠকর্মী ফারুক আহম্মেদকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর থানার পাশে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক আহম্মেদ শহরের থানাপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। তার দুটি ছেলে সন্তান রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে থানাপাড়া মোড়ের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ফারুক। বাড়ির ঠিক ২০ গজ পূর্বে থানার পাশে কয়েকজন সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ বোঝা যাচ্ছে না। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তদন্তের পর বলা যাবে হত্যার কারণ।

নিহত ফারুকের মামা আলাউদ্দিন বলেন, তাকে মেরে ফেলার মতো কোনো বিরোধ আমাদের জানা নেই। কারও সাথে কোনো শত্রুতা ছিল না।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। তার ঘাড়ে, পিঠে ও পায়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এই বাজেট সবার জন্য: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজারবিস্তারিত পড়ুন

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটনার মধ্যেও আলোচনার পথেই এগিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী
  • চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল
  • জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান
  • ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
  • হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ
  • ​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা নেই: তথ্য উপদেষ্টা
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট