বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইউএনও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) এই বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহতবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত চলতি সপ্তাহে

এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কবে এ পরীক্ষা আয়োজন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৪ সেপ্টেম্বর বৈঠকে বসবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। সভায় উপস্থিত থাকতে সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ২৪ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভা ডাকা হয়েছে। পরীক্ষা কবে ও কীভাবে নেয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত হবে। স্বাস্থ্যবিধি মেনে বসারবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন উলুডাঙ্গা

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদোয় ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উলুডাঙ্গা ফুটবল একাদশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে খোরদো হাইস্কুল ফুটবল মাঠে স্থানীয় কপোতাক্ষ ফুটবল একাডেমি আয়োজিত দেয়াড়া ইউনিয়ন আন্ত:ওয়ার্ড মুজিববর্ষ কাপ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। পরে সরাসরি টাইব্রেকারে ৩-২ গোলে খোরদো ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে উলুডাঙ্গা। ধারাবিবরণীতি ছিলেন পলাশ। খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতাবিস্তারিত পড়ুন

আইপিএলে মালিঙ্গার জায়গা নেবে বুমরাহ : ব্রেট লি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরের শেষটা ছিল পুরোপুরি লাসিথ মালিঙ্গাময়। তার করা জাদুকরী শেষ ওভারের কল্যাণে প্রায় হারতে বসা ম্যাচে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। যা তাদের এনে দিয়েছে চতুর্থ আইপিএল শিরোপা, করেছে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দল। কিন্তু এবারের আসরে অভিজ্ঞ এ পেসারকে পাচ্ছে না মুম্বাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেভাগেই আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাহারি ঝাঁকড়া চুলের এই পেসার। তার জায়গায় আনুষ্ঠানিক বদলি খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ানবিস্তারিত পড়ুন

২৫ হাজার টন পেঁয়াজ ছাড়ের অনুমতি দিল ভারত

নিষেধাজ্ঞার আগে রফতানির অনুমতিপ্রাপ্ত ২৫ হাজার টন পেঁয়াজ ছাড়ের অনুমতি দিয়েছে ভারত। দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও ঢাকার ভারতীয় কমিশনের সূত্রকে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। সূত্র বলেছে, ভারত প্রায় ২৫ হাজার টন পেঁয়াজ (ইতোমধ্যে ট্রানজিট বা রফতানির জন্য প্রস্তুতকৃত) বাংলাদেশে রফতানির অনুমতি দিয়েছে। সূত্রটির মতে, বাংলাদেশের সঙ্গে ‘বিশেষ সম্পর্কের খাতিরে’ রফতানির এ অনুমতি দিয়েছে ভারত। কূটনৈতিক সূত্রটি আরও বলেছে, আজ শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকরবিস্তারিত পড়ুন

ফ্যানে ঝুলছিল বড় বোন, মেঝেতে পড়েছিল ছোট বোনের লাশ

রংপুর নগরীর মধ্য গণেশপুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সস্পর্কে চাচাতো বোন। নিহতরা হচ্ছে- গণেশপুর এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার মীম (১৬) ও মমিনুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া (১৪)। এর মধ্যে সুমাইয়া আক্তার মীমের মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার মরদেহ পাশের ঘরে মেঝের ওপরবিস্তারিত পড়ুন

ওপারে আটকা পড়ে পচছে ১৬৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ

ঘোষণা না দিয়েই পেঁয়াজ রফতানি বন্ধ করায় ভারতে আটকা পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ১৬৫ ট্রাক পেঁয়াজ। প্রতি ট্রাক পেঁয়াজের মূল্য ১০ লাখ টাকা। গত ১৪ সেপ্টেম্বর থেকে এসব ট্রাক ভারতে আটকে থাকায় এখন পচনের মুখে পড়ছে বিপুল পরিমাণ এ পেঁয়াজ। কবে নাগাদ এসব পেঁয়াজ দেশে প্রবেশ করবে সঠিক দিনক্ষণও জানতে পারছেন না ব্যবসায়ীরা। তাছাড়া মোটা অংকের ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণবিস্তারিত পড়ুন

পাঁচ বছরের চুক্তিতে ১৪ বছর পার, ভাঙা ক্রেনেই চলছে বেনাপোল

দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরের অধিকাংশ ক্রেন ও ফর্কলিফট অকেজো হওয়ায় স্থবির হয়ে পড়েছে বন্দরের মালামাল খালাস প্রক্রিয়া। আমদানিকারকরা বন্দর থেকে সময়মতো তাদের পণ্য খালাস করতে না পারায় বন্দরে সৃষ্টি হয়েছে ভয়াবহ পণ্যজট। বন্দরের গুদাম থেকে পণ্য বের করার পর নতুন পণ্য ঢোকাতে হচ্ছে। জায়গার এ সংকটের কারণে পণ্যবোঝাই ভারতীয় ট্রাক বন্দরের অভ্যন্তরে দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন। ট্রাক থেকে পণ্য নামানোর অনুমতি মিললেও ক্রেন ও ফর্কলিফট বিকল থাকায় বিপাকে পড়ছেন বন্দরবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ হলেন নেইমার

গুঞ্জন শোনা যাচ্ছিল, ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তা হয়নি। নিষিদ্ধ ঠিকই হয়েছেন, তবে দুই ম্যাচের জন্য। পিএসজির হয়ে দুইটি ম্যাচ ডাগআউটে বসেই কাটাতে হবে তাকে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) পিএসজি ও মার্শেইয়ের মধ্যকার ম্যাচটি মাঠের খেলার চেয়ে দুই দলের খেলোয়াড়দের উগ্র মেজাজ ও অনাকাঙ্ক্ষিত সব ফাউলের জন্য আলোচিত হয়ে আছে। ম্যাচের একদম শেষদিকে ছাড়িয়ে যায় সব মাত্রা। রীতিমতো মারামারিতে জড়িয়েবিস্তারিত পড়ুন

প্রতিবাদে ফেইসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ রাখছেন প্রথম সারির তারকারা

ফেইসবুকের ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে নিজ ফেইসবুক অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রাখবেন মার্কিন রিয়ালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান ওয়েস্ট। শুধু কিম একা নন, ফেইসবুকের বিরুদ্ধে প্রতিবাদে নিজ নিজ অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন, লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, অরলান্ডো ব্লুম, কেরি ওয়াশিংটন, সাশা ব্যারন কোহেনসহ আরও অনেক তারকা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রশ্নে বুধবার থেকে ফেইসবুকের বিরুদ্ধে শুরু হয়েছে এ প্রতিবাদ। উল্লেখ্য, অসংখ্যবিস্তারিত পড়ুন