শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আনুশকা মা হওয়ার খবরে মোদির শুভেচ্ছা

ভারতের অন্যতম জনপ্রিয় তারকা জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। দুই আঙিনার দুই তারকা কোটি ভক্তের ভালোবাসায় যেন প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেদের। দিন কয়েক আগে খবর এসেছে সন্তান জন্ম দিতে যাচ্ছেন এই তারকা দম্পতি।

খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতজুড়ে কোহলি-আনুশকাকে অভিনন্দন জানানোর ঢল নেমেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিনে তাকে টুইট বার্তায় শুভেচ্ছা জানান ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ফিরতি টুইটের উত্তরে প্রধানমন্ত্রী লিখেন, ‘ধন্যবাদ বিরাট কোহলি। আমিও শুভেচ্ছা জানাই তোমাকে এবং আনুশকা শর্মাকে। আমি নিশ্চিত তোমরা অসাধারণ পিতা-মাতা হবে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা। প্রায় তিন বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান। আগামী বছরের শুরুতে কোহলি-আনুশকার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর