শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে মালিঙ্গার জায়গা নেবে বুমরাহ : ব্রেট লি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরের শেষটা ছিল পুরোপুরি লাসিথ মালিঙ্গাময়। তার করা জাদুকরী শেষ ওভারের কল্যাণে প্রায় হারতে বসা ম্যাচে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। যা তাদের এনে দিয়েছে চতুর্থ আইপিএল শিরোপা, করেছে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দল।

কিন্তু এবারের আসরে অভিজ্ঞ এ পেসারকে পাচ্ছে না মুম্বাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেভাগেই আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাহারি ঝাঁকড়া চুলের এই পেসার। তার জায়গায় আনুষ্ঠানিক বদলি খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনকে নিয়েছে মুম্বাই।

তবে প্যাটিনসনের স্বদেশি, সাবেক পেসার ব্রেট লির মতে, এবার আইপিএলে মালিঙ্গার জায়গাটা নেবেন জাসপ্রিত বুমরাহ। বদলি হিসেবে প্যাটিনসনকে নেয়া হলেও, মালিঙ্গার অভাব পূরণের কাজটা বুমরাহই করতে পারবেন বলে ধারণা ব্রেট লির। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে এ কথা বলেছেন তিনি।

স্টার স্পোর্টসের গেম প্ল্যান অনুষ্ঠানে ব্রেট লি বলেছেন, ‘কয়েক বছর আগে দৃশ্যপটে আসার পর থেকেই আমি বুমরাহর ফ্যান। তার বোলিং অ্যাকশন অন্যরকম, সে বল ভেতরে ঢোকাতে পারে এবং দুইদিকেই সুইং করাতে পারে। সে নতুন বলে দুর্দান্ত। কিন্তু আমি তাকে পুরাতন বলেই বেশি পছন্দ করি। আর এ কারণেই ডেথ ওভারে মালিঙ্গার জায়গা নিতে পারবে বুমরাহ।’

তিনি আরও যোগ করেন, ‘বুমরাহ ঘণ্টায় ১৪০ কিমি. গতিতে ব্যাটসম্যানের পায়ের আঙুল ছোঁয়া ডেলিভারি করতে পারে। একটানা ইয়র্কার করতে পারে সে। বর্তমানে এমন বোলার পাওয়া দুষ্কর। তাই সে মালিঙ্গার অভাব পূরণ করতে পারবে। তাদের দলের জন্যও এটা দরকার। তারা গতবারের চ্যাম্পিয়নস। এবারও স্কোয়াড বেশ ভালো।’

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর