বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

৩ মাস বন্ধের পর বেনাপোল দিয়ে আসা শুরু হলো ভারতীয় পেঁয়াজ আমদানি

প্রায় ৩ মাস বন্ধের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (৫ জুন) রাত ৮টার দিকে পেঁয়াজ বোঝাই তিনটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আবারও আমদানি শুরু হলো। ঢাকার আমদানিকারক জারিফ ইন্টারন্যাশনাল বন্ধের পর এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছেন। গত ১৫ মার্চর পর ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট বন্ধ করে দেয় সরকার। যার কারনে এতদিন পেঁয়াজ আমদানি হয়নি। বিষয়টিবিস্তারিত পড়ুন

জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

ডিস লাইনের ঝুঁকিপূর্ন তারে আতঙ্কিত কলারোয়াবাসী

 ডিস লাইনের ঝুকিপূর্ন তারে আতঙ্কিত কলারোয়াবাসী। যে কোন সময় ঘটে যেতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা । গত দুই তিন মাস ধরে কলারোয়া উপজেলা পরিষদ এর সামনে থেকে সরকারী কলেজ পর্যন্ত ও পৌর বাজারের প্রতিটি বিদ্যুৎ খুটিতে নিচ থেকে উপর পর্যন্ত ডিস লাইনের তারের কয়েল পেঁচিয়ে রাখা হয়েছে। বাজারের মধ্যে ও উপজেলা পরিষদ চত্বরে সরকারী গাড়ী নিয়ে ঢুকতে গেলে তার ছিড়ে ছিড়ে পড়ছে। সোমবার (৫জুন) সকালে কলারোয়া উপজেলা পরিষদ এ সরকারী ভ্রাম্যমাণ যাদুবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন

“প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে” প্রতিপাদ্যকে লক্ষ্য করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। সোমবার (৫ জুন ২০২৩) বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবির স্টেপ এন্ড বিল্ড-ইন প্রজেক্ট, লিডার্স, কারিতাস, সুশীলন এবং সিএনআরএস এর সমন্বিত উদ্যোগে, আকাশলীনা ইকোপার্কের সামনে সচেতনতামূলক আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শ্যামনগর উজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইদুজ্জামান সাঈদ, সভাপতিত্ব করেন লিডার্স এরবিস্তারিত পড়ুন

তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরার তালায় গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাস ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় সহযোগী সংস্থার কর্মকর্তা ও প্রাগ্রসর সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযথ মর্যদায় বিশ্ব পরিবেশ পালিত হয়েছে। সোমবার (৫ জুন) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচি এবং এসইপি প্রকল্পের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি ওবিস্তারিত পড়ুন

২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কার্বন নির্গমন কমাবে গ্রামীণফোন

টেকসই পরিবেশ তৈরি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদান রাখতে ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। সায়েন্টিফিক বেইজড টারগেট ইনিশিয়েটিভ (এসবিটিআই) কর্তৃক অনুমোদিত আইসিটি খাত-নির্ভর ডিকার্বোনাইজেশন পাথওয়ের ওপর নির্ভর করে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ (০৫ জুন) গ্রামীণফোনের হেড অফিসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। ‘গ্রিন এনার্জি ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভায় উপস্থিতবিস্তারিত পড়ুন

শরীয়তপুরে আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

শরীয়তপুর আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো : আশফাকুল ইসলাম মহোদয়। শনিবার (৩ জুন ) জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি।উদ্বোধন কালে জজ কোর্ট জামে মসজিদের পেশ ইমাম জনাব আনিসুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীয়তপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাববিস্তারিত পড়ুন

লিবিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ

লিবিয়ার রাজধানী বানগাজিতে ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতাটি ৩ জুন (রোববার) শুরু হয়ে ১৭ জুন (শনিবার) পর্যন্ত চলবে। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত প্রতিযোগী (হিফজ বিভাগে) হাফেজ আবু তালহা ও (তাফসির বিভাগে) হাফেজ মুস্তাফিজুর রহমান। এতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর পক্ষ থেকে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রতিনিধি হিসেবে বিশ্বেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুপ্রকের আয়োজনে মানববন্ধন,র্র্যালি ও রচনা প্রতিযোগিতা

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার (০৩ জুন) সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরবিস্তারিত পড়ুন

কলারোয়া কুটিরপুল মাদ্রাসা এতিমখানার নতুন ভবন উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ার কুটিরপুল মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩জুন) দুপুরের দিকে ওই নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)। এর পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ ইউনুচ আলী, জেলা সমাজসেবা অফিসার সরদার মিজানুর রহমান, কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুল গফুর, কলারোয়াবিস্তারিত পড়ুন