বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও আফিয়া শারমিন

সাতক্ষীরার তালায় পরিবেশ বান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। শনিবার (১০ জুন) বিকালে তালা উপজেলা সদরের মাঝিয়াড়ায় অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ বান্ধব মৃৎশিল্প কেন্দ্র ঘুরে দেখেন তালায় সদ্য যোগদানকৃত এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সমন্বয়কারী মুজিবুর রহমান, কৃষিবিদ নয়ন হোসেন, গিয়াসউদ্দিন, মৃৎশিল্প কেন্দ্রের কর্মকর্তা রাসেল আহমেদ, ইমরুল কায়েস, প্রতীশ মল্লিক, আরএমটিপি প্রকল্পের এস এমবিস্তারিত পড়ুন

মানববন্ধনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও কুরবানির পশুর চামড়া বর্গফুট গরু ১২০ খাসি ৭০ টাকা নির্ধারণ করতে হবে

কুরবানীর পশুর চামড়া প্রতি বর্গফুট গরু ১২০ ও খাসি ৭০ টাকা নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভিতরে আনার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। শুক্রবার ( ৯ জুন’২৩) জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির সভাপতির বক্তব্যে উপরোক্ত দাবি জানিয়েছেন। উপরোক্ত দাবি আদায়ে ১৪ জুন,বুধবার, বানিজ্য মন্ত্রী ও ১৯ জুন, সোমবার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপির কর্মসূচি দেয়ারবিস্তারিত পড়ুন

চেক প্রতারণার মামলায় শিক্ষা অফিসার মিরাজুল আশরাকিনের ৪ মাসের কারাদণ্ড

চেক প্রতারণার মামলায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সহকারী শিক্ষা অফিসার মিরাজুল আশরাকিনের চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।একই সাথে তাকে চেকে উল্লেখিত পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেল্লাল হোসেন এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সাজা প্রাপ্ত আসামি শেখ মিরাজুল আশরাকিন সাতক্ষীরা কলারোয়া শ্রীপতিপুর গ্রামের শেখ সফিয়ারের ছেলে। তিনি বর্তমানে সুনামগঞ্জবিস্তারিত পড়ুন

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা’র উদ্যোগে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে জেলা জুড়ে ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে গাছ লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচীর উপর গুরুত্ব দিয়েছেন। একটি গাছ কাটলে কমপক্ষে ১০টি চারা রোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য সংরক্ষণে বৃক্ষরোপণেরবিস্তারিত পড়ুন

সারাদেশের ন্যায় তীব্র তাপদাহে কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল বন্ধ ঘোষনা ও পরীক্ষা স্থগিত

সারাদেশের ন্যায় তাপ প্রবাহের সতর্কবার্তার কারনে কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। একই সাথে চলমান ৮ ম, ৯ম শ্রেণীর অর্ধ- বার্ষিক ও ১০ ম শ্রেণীর প্রাক- নির্বাচনি পরীক্ষা-২৩’ স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত’ তাপ প্রবাহের সতর্কবার্তার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে (যার স্মারক নং- ৩৭,০২.০০০০.১০৭.৩১.১৫০.২০২৩-১১৭৩) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরেরবিস্তারিত পড়ুন

দুদকে সময়ের আবেদন!

বাংলা টিভির এমডি সামাদুল অসুস্থ

গরমে অসুস্থতার জন্য দুদকের কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য না দিয়ে সময়ের আবেদন করেছেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। তার পাশাপাশি ওই টিভির পরিচালক রিফাতুজ্জামান, শান্তনু ও মনিরুল ইসলাম‌ও এক‌ই কায়দা অনুসরণ করেছেন। তাদের একজনের স্ত্রী, একজনের মা এবং একজনের বাবা অসুস্থ তাই দুদকে হাজির না হয়ে সময়ের আবেদন করেছেন। একযোগে বাংলা টিভির চারজনের অভিনব কায়দায় সময়ের আবেদন দেখে বিস্মিত দুদক‌ও। সংস্থার একজন পদস্থ কর্মকর্তা এইদিন এইসময়কে বলেন, মানুষের অযুহাতবিস্তারিত পড়ুন

বাংলাদেশে ডেটা সেন্টার পণ্য ও সেবা নিয়ে এলো হুয়াওয়ে

বাংলাদেশে ডেটা সেন্টারের জন্য উপযোগী পণ্য ও সমাধান নিয়ে এসেছে হুয়াওয়ে। এর মধ্যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সলিউশন স্মার্টলি, এজ কম্পিউটিংয়ের জন্য স্মার্ট ডেটা সেন্টার সমাধান ফিউশন মডিউল৮০০ এবং জরুরি বিদ্যুৎ সরবরাহ ও মাঝারি আকারের ডেটা সেন্টারের উপযোগী ইউপিএস৫০০০-ই অন্যতম। সম্প্রতি ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ ডেটা সেন্টার পার্টনার ইভেন্ট ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ওই অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ এশিয়ার ডিজিটাল পাওয়ার বিজনেস বিভাগ। অনুষ্ঠানে ফিউশনডিসি১০০০এ এবং ফিউশন মডিউল২০০০ সমাধানবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের যে কারণে বাংলাদেশের নির্বাচনে মাথা ঘামানো উচিত নয়

আরব বিশ্বসব সময়ই কোনোনা কোনোভাবে যুক্তরাষ্ট্রেরগণতন্ত্র ও মানবাধিকারেরআলোচনার বাইরেই থেকে যায়। একরিপোর্টে দেখা গেছে, বিশ্বজুড়ে ৮০টির মতো দেশেযুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। মজারব্যাপার, এসবের অর্ধেকের বেশিদেশে গণতান্ত্রিক শাসননেই। নির্বাচনেরদিন যেহেতু ঘনিয়েআসছে, শেখ হাসিনারউচিত হবে অত্যন্তসতর্কতার সঙ্গে বিষয়টি মোকাবিলাকরা। তবেব্যাপকমাত্রায় হস্তক্ষেপের সম্মুখীন হয়েও শেখহাসিনা রাখঢাক করেননি।সংসদে দাঁড়িয়ে তিনি যুক্তরাষ্ট্রপ্রসঙ্গে বলেছেন, ‘তারা গণতন্ত্রহরণের চেষ্টা করছে এবংএমন একটি সরকারআনতে চাইছে যাদেরগণতান্ত্রিক ভিত্তি নেই। এটি করাহলে তা অগণতান্ত্রিকহবে।’ সম্প্রতিযুক্তরাষ্ট্রসহ চারটি দেশের কূটনীতিকেরওপর থেকে ‘অতিরিক্তপুলিশ’ প্রটোকল প্রত্যাহারেরবিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের স্থিতিশীলতা রক্ষায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা

সুপ্রিম কোর্ট অঙ্গনে দীর্ঘদিনের চলমান অস্থিতিশীলতা নিরসনে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস। সংগঠনটির সুপ্রিম কোর্ট বার শাখা আয়োজিত এক মানববন্ধনে আজ এই দাবী জানানো হয়। সংগঠনের সুপ্রিম কোর্ট বার শাখার আহবায়ক এ্যাডঃ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ কাজী রেজাউল হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ আদালতে অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে দেশের বড় দুটি দলের অনুসারীরা। আদালত অঙ্গনকে তারাবিস্তারিত পড়ুন

ক্ষোভে ফুসছে এলাকাবাসী

কলারোয়ায় ৪ বছরের শিশুকে পাশবিক অত্যাচারের অভিযোগ

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি গ্রামে ৪ বছরের এক কন্যা শিশুকে পাশবিক অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৬ জুন ) বেলা ১১ টার দিকে উপজেলার গাড়াখালি গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত লম্পটের নাম- আলফাজ হোসেন(৫০) । তিনি কলারোয়া উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি গ্রামের মৃত আনছার আলীর পুত্র। অভিযুক্তের পাশবিক অত্যাচারের শিকার চার বছরের শিশু কন্যার বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন তার পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাড়িতে কেউবিস্তারিত পড়ুন