শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশের ন্যায় তীব্র তাপদাহে কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল বন্ধ ঘোষনা ও পরীক্ষা স্থগিত

সারাদেশের ন্যায় তাপ প্রবাহের সতর্কবার্তার কারনে কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। একই সাথে চলমান ৮ ম, ৯ম শ্রেণীর অর্ধ- বার্ষিক ও ১০ ম শ্রেণীর প্রাক- নির্বাচনি পরীক্ষা-২৩’ স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত’ তাপ প্রবাহের সতর্কবার্তার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে (যার স্মারক নং- ৩৭,০২.০০০০.১০৭.৩১.১৫০.২০২৩-১১৭৩)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, আগামী ৫ থেকে ৬ দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকায় আগামীকাল বৃহস্পতিবার(৮ জুন) দেশের সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আরো জানা যায়, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৮ম, ৯ম শ্রেনীর অর্ধ- বার্ষিক ও ১০ শ্রেণীর প্রাক- নির্বাচনি পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। এদিকে নতুন শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়নে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের যে ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম চলমান ছিলো সেটিও সকল শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার(৮ জুন) বন্ধ ঘোষনা করায় সে সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে একাধিক স্কুল কতৃপক্ষ জানায় । ৮ম, ৯ম ও ১০ শ্রেণীর স্থগিত পরীক্ষার দিন পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি