শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়ায় কাউন্সিলর মনোনয়ন প্রার্থীর ঘরে অগ্নিসংযোগের চেষ্টা : থানায় অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী ৩ নং ওয়ার্ডের স্লুইসগেট এলাকার শেখ সোহেলের বসত ঘরে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শেখ সোহেল ওই এলাকার মোঃ আলম শেখের পুত্র। তিনি মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং পেশায় একজন ঠিকাদার।

খোঁজ নিয়ে জানা গেছে, ৭ জুন ভোর সাড়ে ৬টার দিকে শেখ সোহেলের ছোট ভাই ইমরান ঘুম থেকে উঠে ঘরের দরজার এক কোনা পোড়া দেখতে পায়।এরপর ঘরের বেড়ায় কেরাসিন ছিটানো দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন সহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। কে বা কারা এ ঘটনায় জড়িত তা নিশ্চিত হওয়া যায় নি। তবে ভুক্তভোগী পরিবারের দাবি,পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে।

লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে খোঁজখবর নেওয়ার বিষয়টি মঠবাড়িয়া থানার এএসআই জসিম উদ্দিন নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ

সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রেষণে প্রকল্পেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুনবিস্তারিত পড়ুন

  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই