রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা’র উদ্যোগে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে জেলা জুড়ে ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ জুন) শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে গাছ লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচীর উপর গুরুত্ব দিয়েছেন। একটি গাছ কাটলে কমপক্ষে ১০টি চারা রোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই।

বৃক্ষরোপণ কর্মসূচীতে ভিবিডি সাতক্ষীরার সভাপতি মো: হোসেন আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী। উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল, প্রজেক্ট অফিসার মো: তরিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো: মাহাবুবুর রহমান, কমিটি মেম্বার নাজমুল হাসান, সামিউল ইসলাম প্রমুখ।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ৬৪ জেলার বৃক্ষরোপণ কর্মসূচী ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশের একযুগ পূর্তিতে সাতক্ষীরা জেলা জুড়ে এই ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন