রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিবিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ

লিবিয়ার রাজধানী বানগাজিতে ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিযোগিতাটি ৩ জুন (রোববার) শুরু হয়ে ১৭ জুন (শনিবার) পর্যন্ত চলবে।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত প্রতিযোগী (হিফজ বিভাগে) হাফেজ আবু তালহা ও (তাফসির বিভাগে) হাফেজ মুস্তাফিজুর রহমান।

এতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর পক্ষ থেকে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রতিনিধি হিসেবে বিশ্বের উল্লেখযোগ্য লিবিয়ান আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা।

বুধবার রাতে সংগঠনের মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী তাদের হাতে ভিসা ও টিকিটসহ যাবতীয় কগজপত্র হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব ক্বারী সাঈদুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, অর্থ সম্পাদক মাওলানা আবদুর রহমান মৃধা, প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী ও ইকো ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আরীফুল ইসলাম মাহমূদী।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী