রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযথ মর্যদায় বিশ্ব পরিবেশ পালিত হয়েছে।

সোমবার (৫ জুন) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচি এবং এসইপি প্রকল্পের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

র‌্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি ও ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, ৬ নং তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের ম্যানেজার এস এম নাহিদ হাসান, কৈশোর কর্মসূচির মো ফারুক হোসেন, পরিবেশ কর্মকর্তা মো ইরফান, ডকুমেনটেশন কর্মকর্তা শেখ পারভেজ আল মামুন, উন্নয়ন প্রচেষ্টার ফয়সাল হোসেন, মাসুদ রানা, সব্যসাচী বাপিসহ কিশোর কিশোরী ক্লাবের শতাধিক দুই শতাধিক সদস্য অংশ নেয়।

র‌্যালী শেষে শিল্পকলা একাডেমি হলরুমে উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এসএম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও এসইপি (ডেইরী) প্রকল্পের ম্যানেজার গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তরা উপস্থিত সকলকে পরিবেশ সুরক্ষায় তরুণদের এগিয়ে আসার কথা বলেন। পাশাপাশি পরিবেশ দূষণ বন্ধে সব শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার বিষয়ে জোর দেন। আলোচনা সভা শেষ উপস্থিত দুইশতাধিক কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ এবং শিল্পকলা একাডেমী চত্বরে গাছের চারা রোপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ