Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় পুলিশি অভিযানে নাশকতা মামলা সহ ৭ আসামী গ্রেফতার

কলারোয়ায় পুলিশি অভিযানে নাশকতা মামলা সহ ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, রবিবার(২৮ মে) গভীর রাত থেকে থানা পুলিশের চৌকস দল পৃথকভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নাশকতার মামলার আসামী খোর্দ্দ- বাটরা গ্রামের সিরাজুল ইসলাম(৫২), কাশিয়াডাঙ্গা গ্রামের ইমান আলী(৪২), দেয়াড়া গ্রামের গোলাম হোসেন(৩৫), গদখালি গ্রামের মোস্তাফিজুর রহমান(৪০) ও কামরুজ্জামান রাজন(৩২)। আগুনে পোড়ানো মামলায় কাদপুর গ্রামের সোহাগ আলম(২২) ও ওয়ারেন্টভূক্ত আসামী মাদরা গ্রামের ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।বিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ট্রাফিক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলে আগুন

পুলিশ কর্তৃক মোটরসাইকেল আটকে দেয়া এবং অসৌজন্যমূলক আচরণে ক্ষিপ্ত হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছে হাফিজুর রহমান নামের এক কলেজ ছাত্র। রোববার (২৮ মে) দুপুরের দিকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার রামপুর জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের রায়টা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। জানা গেছে- রাজগঞ্জ এলাকার রামপুর জামতলা মোড়ে রুটিন দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন। বেলা সাড়ে ১১বিস্তারিত পড়ুন
যশোরের মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি
বঙ্গবন্ধুর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদানের এক অনন্য স্বীকৃতি জুলিও কুরি শান্তি পদক

বঙ্গবন্ধু এদেশের শোষিত, নির্যাতিত, অবহেলিত ও অধিকার থেকে বঞ্চিত বাঙ্গালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আজীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন। তাঁর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে আমরা স্বাধীন সার্বোভৌম বাংলাদেশ পেয়েছি। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু এ দেশের অর্থনীতিকে মর্যাদাশীল অবস্থায় প্রতিষ্ঠিত করতে বিশাল উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছিলেন। তিনি ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে গেছেন। সম্রাজ্যবাদের বিপক্ষে ও সর্বদা শোষিতের পক্ষে অবিচল থেকে বঙ্গবন্ধু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেছিলেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুলিশি আভিযানে এক মাদক ব্যবসায়ী সহ ১১ আসামী গ্রেফতার
কলারোয়ায় পুলিশি অভিযানে এক মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ মে) মাঝ রাত থেকে থানা পুলিশের চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভাদিয়ালী গ্রামের মৃত: দাউদ ফকিরের ছেলে সাকিব হাসানকে ১৫ বোতল ফেনিসিডিল সহ আটক করা হয়। এ দিকে, গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত ৮ আসামীরা হলেন, গোচমারা গ্রামের আজিজুল ইসলাম, গোয়ালচাতর গ্রামের ইনতাজুল, নজরুল, মনতাজুল, জিয়ারুল, ক্ষেত্রপাড়া গ্রামের হাবিব,বিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় যুবলীগের বিক্ষোভ মিছিল

মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা জেলা ও সদর যুবলীগ। সোমবার (২২ মে ) বিকালে জেলা যুবলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পী ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে যুবলীগ নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ’লীগ সভাপতি স্বপনের আহবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষাভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিএনপি’র জনসভায় প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের আহবানে সোমবার(২২ মে) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলটিতে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধি যুবক নিহত

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে রনি হোসেন (২০) নামে এক বাক প্রতিবন্ধি যুবক নিহত হয়েছে। নিহত রনি উপজেলার শ্যামলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে জন্ম থেকে বাক প্রতিবন্ধি। সোমবার বিকাল ৫টার পরে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন বেনাপোল থেকে ছেড়ে খুলনার উদ্যেশ্যে যাওয়ার সময় শার্শা উপজেলার গেট শ্যামলাগাছি নামক স্থানে ট্রেন লাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দির আহম্মদ তোতা জানান, নিহত রনি জন্ম থেকে বাকবিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে
সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের ও বিক্ষোভ মিছিল

রাজশাহীর জনসভায় বিএনপি নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মে) বিকালে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভায় রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার

সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) জিআইজেড এর আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউতে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রচেষ্টাবিস্তারিত পড়ুন
কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের পদ্মপার্কে দেশখ্যাত বিআরবি, আরএফএল, ওয়ালটন, সুপারস্টার, এমইপি, ট্রান্সটেক ও বিবিএস কোম্পানী’র সার্বিক অর্থায়নে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সোহাগ ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে হোমিও চিকিৎসক ও সাংবাদিক প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকীকে আহ্বায়ক ও চৌধুরী ইলেকট্রিক এরবিস্তারিত পড়ুন

