শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুরে কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের পদ্মপার্কে দেশখ্যাত বিআরবি, আরএফএল, ওয়ালটন, সুপারস্টার, এমইপি, ট্রান্সটেক ও বিবিএস কোম্পানী’র সার্বিক অর্থায়নে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সোহাগ ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে হোমিও চিকিৎসক ও সাংবাদিক প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকীকে আহ্বায়ক ও চৌধুরী ইলেকট্রিক এর স্বত্বাধিকারী আরিফ খান চৌধুরীকে সদস্য সচিব করে ৩ মাস মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক-১ সোনালী ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী শেখ কামরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক-২ আলম ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মো.আলমগীর হোসেন (আলম), সদস্য গাজী ইলেকট্রিক এর স্বত্বাধিকারী মাজহারুল হক মুক্তা, সোহাগ ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী মোঃ সোহাগ, মেসার্স নিশাদ ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী শরীফ হাসান সবুজ,মায়ের দোয়া ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী ওসমান গনি,

সদ্য বিলুপ্ত কমিটির সহ- সাধারণ সম্পাদক মাজহারুল হক মুক্তা সাংবাদিকদের জানান, সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এবং সকলের সিদ্ধান্ত মোতাবেক কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সকল কোম্পানি ও গ্রুপের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত