রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি

বঙ্গবন্ধুর বিশ‍্বশান্তি প্রতিষ্ঠায় অবদানের এক অনন্য স্বীকৃতি জুলিও কুরি শান্তি পদক

বঙ্গবন্ধু এদেশের শোষিত, নির্যাতিত, অবহেলিত ও অধিকার থেকে বঞ্চিত বাঙ্গালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আজীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন। তাঁর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলশ্র‍ুতিতে আমরা স্বাধীন সার্বোভৌম বাংলাদেশ পেয়েছি।

স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু এ দেশের অর্থনীতিকে মর্যাদাশীল অবস্থায় প্রতিষ্ঠিত করতে বিশাল উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছিলেন। তিনি ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে গেছেন। সম্রাজ্যবাদের বিপক্ষে ও সর্বদা শোষিতের পক্ষে অবিচল থেকে বঙ্গবন্ধু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। তাই তাঁকে আন্তর্জাতিক জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়। বঙ্গবন্ধুর বিশ‍্বশান্তি প্রতিষ্ঠায় অবদানের এক অনন্য স্বীকৃতি জুলিও কুরি শান্তি পদক। এই সম্মান বাঙ্গালি জাতির জন্য পরম সৌভাগ্যের।

রবিবার (২৮ মে) বেলা ১১টায় যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি আন্তর্জাতিক শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে সেই উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম