Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে বিভিন্ন আম বাগানের আম পাড়া কার্যক্রম তদারকি করলেন উপজেলা প্রশাসন

সাতক্ষীরা জেলা প্রশাসন নির্দেশিত চলতি বছর আম সংগ্রহ, বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী প্রথম পর্যায়ে আজ ০৫ মে থেকে সাতক্ষীরার কালিগঞ্জে গোপালভোগ গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ কয়েকটি স্থানীয় জাতের আম বাজারে উঠতে শুরু করেছে। এছাড়া পর্যায়ক্রমে ২৫ মে হিমসাগর, ০১ জুন ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্র পালি আম গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন বাগান মালিকরা। তারই ধারাবাহিকতায় রবিবার (৭ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার আম বাগানে ঘুরে ঘুরে আমপারা তদারকিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার
কলারোয়ায় ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা পরিষদ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিন মন্ত্রণালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার এ,এইচ,এম শফিউলবিস্তারিত পড়ুন
দেবহাটায় মারপিটের শালিসে বাদীপক্ষের গলায় খুর মারলেন প্রতিপক্ষরা, গ্রেপ্তার-৩

সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধ কেন্দ্রিক মারপিটের শালিস বৈঠক চলাকালে বাদীপক্ষের ওপর ফের হামলাসহ তিনজনকে খুর মেরে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার সখিপুরে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ধারালো খুরের আঘাতে বাদী পক্ষের লোকজনদের মধ্যে দক্ষিণ সখিপুরের নূর আহম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩৬) ও দুই ভাতিজা ইয়াছিন আলী (৪০) এবং আশরাফুল ইসলাম (৩২) গুরুতর জখম হয়। তাছাড়া প্রতিপক্ষের এলোপাতাড়ি মারপিটে আহতও হন বাদী পক্ষের বেশ কয়েকজন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেলো ৪১৪ জন মেধাবী শিক্ষার্থী
কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট(ট্যাব) বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক ও সমমানের মাদ্রাসায় অধ্যায়নরত নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে ওই ট্যাব তুলে দেয়া হয়। উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে রবিবার( ৭ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসেরবিস্তারিত পড়ুন
টিটো রহমান ও নাজমুস সাকিবের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

সামাজক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মোস্তাফিজুর রহমান ওরফে টিটো রহমান এবং নাজমুস সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (০৭ মে) রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে বাদী হয়ে মামলাটি করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। মামলার অন্য আসামিরা হলেন ইব্রাহীম আলী ও আনিস মিয়া। একই সঙ্গে মামলায় ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। অভিযুক্ত টিটো রহমান রাজধানীর জিগাতলাবিস্তারিত পড়ুন
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

সেবক জনতা গড়ে তোলা একতা এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পার্টির জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মে) সন্ধ্যায় কাটিয়া আমতলাস্থ ১ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু,জেলা জাতীয়বিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি ও জুয়াড়িসহ গ্রেপ্তার ৪

নড়াইলে মাদক কারবারি ও জুয়াড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার অন্তর্গত কুড়িগ্রাম থেকে পলাশ কুমার শিকদার (৩৫) কে ১৭ পিস ইয়াবাসহ আটক করে। সে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত পরিতোষ কুমার শিকদারের ছেলে। অন্যদিকে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায়বিস্তারিত পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
কলারোয়ায় কেঁড়াগাছিতে আ’লীগের কর্মী সভা
কলারোয়ায় কেঁড়াগাছিতে আ’লীগের উদ্যোগে এক কমী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার(৬ মে বিকালে) কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে তৃনমুলের নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। কর্মী সভায় অন্যদের মধ্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ৫ সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক পত্রদূত ও এজেড নিউজ বিডি’র প্রতিনিধি মো: হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের প্রতিনিধি শাহীন বিশ্বাস এর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন কালিগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার (৬ মে) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাঁজা সহ ২ মাদক কারবারি আটক

কলারোয়ায় থানা পুলিশের অভিযানে গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার( ৩ মে) থানার চৌকস পুলিশ সদস্যরা পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার কামারবাসা গ্রামের মৃত: ছাত্তার সরদারের ছেলে বদরুজ্জামান(৪০) ও মতিয়ার মোল্লার ছেলে আলমগীর মোল্লা (৩৭) কে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানারবিস্তারিত পড়ুন

