Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদনে হুয়াওয়ে ও ওয়ালটনের চুক্তি

বাংলাদেশের টেলিকমখাতের বিটিএসগুলোতে (বেস ট্রান্সসিভার স্টেশন) ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদনে একটি চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে ও ওয়ালটন। হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম আজ ঢাকায় হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনেরবিস্তারিত পড়ুন
নাগরিক টেলিভিশনের নিয়োগ পেলেন সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জি

বিশেষ প্রতিনিধি: বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল নাগরিক টিভিতে সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী। বৃহস্পতিবার কতৃপক্ষ তার হাতে এই নিয়োগপত্র তুলে দেন। যেখানে কতৃপক্ষের নিয়মানুযায়ী বেতন কাঠামো ও সুযোগ সুবিধা তুলে ধরা হয়। প্রসঙ্গত, কৃষ্ণ ব্যানার্জী স্থানীয় পত্রিকা দৈনিক দৃষ্টিপাত দিয়ে সাংবাদিকতা শুরু করেন। কালের চিত্রেও করেছেন সাংবাদিকতা। এবং মোহনা টিভি’র হাত ধরে টিভি সাংবাদিকতায় প্রবেশ করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালেওবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সহ.অধ্যাপক আব্দুস সবুরের পিতা আর নেই!

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সহ.অধ্যাপক মাওলানা আব্দুস সবুরের পিতা আব্দুস সাত্তার সরদার ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত মঙ্গলবার মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি পুত্র-কন্যাগণ সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তারবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাকডাঙ্গায় ডাক্তার মফিজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গায় স্থানীয় চিকিৎসক মফিজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৫ টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। চিকিৎসক মফিজুল ইসলামের পুত্র ডেন্টিস্ট রায়হান উজ জামান জানান- দূর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পরে আমাদের বাড়ির পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে আমাদের সবাইকে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে ৩ টি ঘরের ৩টি আলমারিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগাগী ১৬ সেপ্টেম্বর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : গণঅভ্যুথানের প্রেরণায় দেশ পূণগঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দূর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১৬/০৯/২০২৪ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩:৩০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনার চত্তরে সাতক্ষীরা জেলার ছাত্রজনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরায় অবস্থিত সকল প্রতিনিধিগণ ও স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনতার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা মৈত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা মৈত্রী সফররত দলের প্রতিনিধি দলেরবিস্তারিত পড়ুন
দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রতিষ্ঠানের সভাকক্ষে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইটু গ্রো প্রজেক্টের সহযোগীতায় অনুষ্ঠিত হয়। সভায় অপুষ্টি দুর করণে মূল্য আলোচনা রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম শাখওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন
দেবহাটার কুলিয়ায় জামায়াতের কর্মী সমাবেশ ও দলীয় অফিস উদ্বোধন কালে বক্তরা:
কুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করা হবে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় কর্মী সমাবেশ ও দলীয় অফিস উদ্বোধন কালে বক্তরা বলেন, বাংলাদেশ স্বাধীন থাকলেও তা প্রকৃত পক্ষে ছিল না। এদেশের মানুষ নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ছিল না। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। দলীয় মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সৎ লোকের শাসন ও ন্যায় প্রতিষ্ঠা করা না গেলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশ ৭১ এ স্বাধীন হলেও আমরা তার কোন সুফল পাইনি।বিস্তারিত পড়ুন
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা ম্যানগ্রোভ সভাঘর, সাতক্ষীরায় বুধবার(১১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়। পিচ অ্যাম্বাসেডর অধ্যক্ষ অশেক-ই এলাহী এর সভাপতিত্বে এবং পিএফজি কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাস এর সঞ্চালনায় সভায় শুরুতে পিএফজি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনাবিস্তারিত পড়ুন
শিশু সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত অংশিজনের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শিশু সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত অংশিজনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আইন ও সালিশ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্রের শিশু সুরক্ষা কমিটি সাতক্ষীরার আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মাধব দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা পবেশন অফিসার সুমনা শারমিন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সদরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জগদীশচন্দ্র সানার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গোয়ালডাঙ্গা বাজারে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আজারুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি বড়দল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, রবিউল ইসলাম সানা। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্যবিস্তারিত পড়ুন

