বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা ম্যানগ্রোভ সভাঘর, সাতক্ষীরায় বুধবার(১১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।
পিচ অ্যাম্বাসেডর অধ্যক্ষ অশেক-ই এলাহী এর সভাপতিত্বে এবং পিএফজি কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাস এর সঞ্চালনায় সভায় শুরুতে পিএফজি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় পিএফজির সদস্যবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পরে পিএফজি গ্রুপ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে সাতক্ষীরা সদর এলাকার সকল জনগণকে সাথে নিয়ে কাজ করার লক্ষ্যে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন পিএফজির সদস্য ড. মুহাম্মদ আখতারুজ্জামান, ড. দিলারা বেগম, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোঃ আকবর হোসেন, মোঃ মহিউদ্দিন আহম্মদ,নূর মোহাম্মদ পাড়, নির্মল গাইন, নাছিমা পারভীন, মো. রাইসুল ইসলাম, কর্ন বিশ্বাস কেডি, শিখা দাস, নিত্যান্দন সরকার, ভারতেশ্বরী বিশ্বাস, ফরিদা আক্তার বিউটি, মনোয়ারা বেগম,এড. সেলিনা আকতার শেলী, অনিকা রানি মন্ডল, সাহারা আক্তার সৃষ্টি, কোহিনুর ইসলাম, মুকুল দাশ, আবু কাজী, এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রাজু জবেদ, ফিল্ড কো-অর্ডিনেটর মো. আবু তাহের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু