বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশু সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত অংশিজনের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শিশু সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত অংশিজনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আইন ও সালিশ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্রের শিশু সুরক্ষা কমিটি সাতক্ষীরার আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মাধব দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা পবেশন অফিসার সুমনা শারমিন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ফরহাদ জামিল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, পৌর কমিশনার শফিক উদ দৌলা সাগর, সদর উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম কামর”জ্জামান, ব্রেকিং দ্যা সাইলেন্সের সাতক্ষীরা ইনচার্জ শরিফুল ইসলাম, কাজী মাহবুব রহমান, আইন ও সালিশ কেন্দ্রের মোহাম্মদ রফুনুজ্জামান, পলাশপোল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রমূখ। ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার আলী রাজ।
বক্তারা বলেন, অনেক শিক্ষার্থী সাইবার বুলিংয়ের স্বীকার হচ্ছে। তারা আইনে প্রতিকার চায়না। বিষয়টি জানতে চায় না। ৫ তারিখের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদ্স্যরা মাঠে না থাকায় অনেক শিশু নির্যাতনের শিকার হয়েছে। অনেক শিক্ষার্থীর ভেতরে যে স্কুল যেতে অনিহা বিষয়টি শিক্ষকদের খেয়াল রাখতে হবে। শিশুরা এখন খেলার মাঠ না থাকায় মোবাইলের দিকে ঝুঁকছে। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীবান্ধব শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের সকল বিষয়ে খোঁজখবর রাখাতে হবে। তাহলে শিশুরা ভুল পথে পা বাড়াবে না। শিক্ষার্থীরাদের পাশাপাশি তার অভিভাবকদের সচেতন হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর