বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাকডাঙ্গায় ডাক্তার মফিজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গায় স্থানীয় চিকিৎসক মফিজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৫ টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

চিকিৎসক মফিজুল ইসলামের পুত্র ডেন্টিস্ট রায়হান উজ জামান জানান- দূর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পরে আমাদের বাড়ির পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে আমাদের সবাইকে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে ৩ টি ঘরের ৩টি আলমারি ও ৩টি ওয়ার্ড্রবের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ১ স্মার্ট মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের সকল জিনিসপত্র এলোমেলে অবস্থায় পড়ে আছে।

স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাস্টার শাহাজাহান কবির জানান- ডাক্তার মফিজুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা শুনে ছুটে এসেছি। দুটো গ্রীল কেটে ঘরে প্রবেশ করে চুরি খুবই দুর্ধর্ষ ঘটনা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান কাকডাঙ্গার স্থানীয় চিকিৎসক মফিজুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা জেনেছি। আমি ওনাদের ডেকেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গ্রীল কেটে চুরির ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান